ঢাকা ০৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সুখবর দিলেন মোস্তাফিজ

আকাশ স্পোর্টস ডেস্ক:

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডেতে টানা জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ।

মঙ্গলবার জিম্বাবুয়ের ঘরের মাঠ হারারে স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের শেষ ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ। এই ম্যাচে টাইগাররা জিতলেই হোয়াইটওয়াশ হবে জিম্বাবুয়ে।

জয়ের এই সন্ধিক্ষণে সুখবর ভেসে এলো বাংলাদেশ শিবিরে। শেষ ম্যাচে খেলার জন্য প্রস্তুত আছেন দেশের অন্যতম সেরা পেসার মোস্তাফিজুর রহমান।

ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে গোড়ালিতে চোট পাওয়ায় সিরিজের প্রথম দুই ওয়ানডেতে খেলতে পারেননি মোস্তাফিজ। তবে আগামীকাল দুপুর দেড়টায় শুরু হতে যাওয়া সিরিজের শেষ ম্যাচে খেলার জন্য শারীরিকভাবে ফিট আছেন এ কাটার মাস্টার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে একাদশে থাকার জোর সম্ভাবনা রয়েছে মোস্তাফিজের।

মোস্তাফিজ ইতোমধ্যে দেশের হয়ে ৬৭টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়ে ১২৪ উইকেট শিকার করেন। আর ৪২টি টি-টোয়েন্টিতে শিকার করেন ৫৮ উইকেট। ১৪টি টেস্টে শিকার করেন ৩০ উইকেট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সুখবর দিলেন মোস্তাফিজ

আপডেট সময় ০৮:৫৮:২২ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১