ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রাম্পের হাস্যকর দাবি; নির্বাচনের ফলাফলের কারণে টিকা নিচ্ছে না মানুষ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও হাসির পাত্র হয়েছেন। তিনি বলেছেন, গত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের প্রতি অনাস্থার কারণে অনেকে করোনার টিকা গ্রহণে রাজি হচ্ছে না।

ওয়াশিংটন এক্সামিনার পত্রিকা জানিয়েছে, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ৪ জুলাইয়ের মধ্যে দেশের ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে করোনার অন্তত এক ডোজ টিকা প্রয়োগের যে কর্মসূচি গ্রহণ করেছিলেন তা বাস্তবায়ন না হওয়ায় ট্রাম্প এ কথা বলেছেন।

আমেরিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থার তথ্য মতে, এখনও দেশটিতে টিকা গ্রহণকারীর সংখ্যা ৭০ শতাংশে পৌঁছায়নি। তবে জরিপ সংস্থা পিউ রিসার্চ সেন্টার জানিয়েছে, ট্রাম্পের রিপাবলিকান পার্টির ব্যাপক সংখ্যক সমর্থক ও সদস্য এরিমধ্যে করোনার টিকা নিয়েছেন।

অবশ্য হোয়াইট হাউস টিকা নেওয়ার প্রবণতা হ্রাসের সত্যতা স্বীকার করে বলেছে, করোনার ভ্যাকসিন সম্পর্কে অনলাইনে ভুল তথ্য রয়েছে। সেগুলো সংশোধনের কাজ চলছে।

আমেরিকার সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে ট্রাম্প বহুবার দাবি করেছেন, নির্বাচনে ব্যাপক কারচুপির কারণে তিনি হেরে গেছেন। তার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে বলে তিনি দাবি করে আসছেন।

অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার গত ডিসেম্বরে জানিয়েছেন,বিচার বিভাগ নির্বাচনে জালিয়াতির কোনও প্রমাণ পায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ট্রাম্পের হাস্যকর দাবি; নির্বাচনের ফলাফলের কারণে টিকা নিচ্ছে না মানুষ

আপডেট সময় ০৮:২১:২৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১