ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আস্থা ভোটে জয় পেলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী শের বাহাদুর

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নেপালে প্রধানমন্ত্রী হিসেবে আস্থা ভোটে জয় পেয়েছেন শের বাহাদুর দেউবা। গেল মে মাসে ভেঙে দেওয়া পার্লামেন্ট সুপ্রিম কোর্টের রায়ে পুর্নবহাল হওয়ার কিছুদিনের মধ্যেই এ ভোটাভুটি অনুষ্ঠিত হয়।

৭৫ বছর বয়সী দেউবা এর আগে চারবার নেপালের প্রধানমন্ত্রী ছিলেন। ১৬৫ ভোট পেয়ে জয়ী হয়েছে দেউবা যেখানে তার জয়ের জন্য প্রয়োজন ছিল ১৩৬ ভোট। প্রতিদ্বন্দ্বীরা পেয়েছেন বাকি ৮৩ ভোট।

প্রধানমন্ত্রী হিসেবে দেউবার প্রথম দায়িত্ব হবে সবাইকে ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। এখন পর্যন্ত নেপালে ৬ লাখ ৬৭ হাজার ১০৭ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৯ হাজার ৫৫০ জন। এখন পর্যন্ত দেশটিতে মাত্র ৪ শতাংশ মানুষ ভ্যাকসিন নিয়েছেন। ১৩ লাখ মানুষ নিয়েছেন করোনার প্রথম ডোজ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আস্থা ভোটে জয় পেলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী শের বাহাদুর

আপডেট সময় ০৭:৫৮:২০ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১