ঢাকা ১০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একইদিনে ইরানে নতুন করে হামলার হুমকি দিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংগীত বেশ অসুস্থ অবস্থায় আছে, সবাই দোয়া করবেন: ওমর সানী শীতলক্ষ্যায় ফেরি থেকে নদীতে প্রাইভেটকার ট্রাইব্যুনালে বিটিআরসি কর্মকর্তা জুলাইয়ে ইন্টারনেট বন্ধ করা হয় পলকের নির্দেশেই: ট্রাইব্যুনালে বিটিআরসি কর্মকর্তা বাড়ি ফেরার পথে স্বামীর কাছ থেকে গৃহবধূকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ প্রতিশোধ প্রতিহিংসা নয়, সহনশীলতাকে গুরুত্ব দিন: প্রধানমন্ত্রী নেত্রকোনায় দাম্পত্য কলহের জেরে স্ত্রীর হাত-পায়ের রগ কর্তন, স্বামী আটক শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট যুদ্ধবিরতিই আলোচনার একমাত্র পথ: লেবাননের প্রেসিডেন্ট খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান

ব্যাংক বিমার আধিপত্যে শেষ হলো লেনদেন

আকাশ জাতীয় ডেস্ক:

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের দুই পুঁজিবাজারে সূচকের উত্থানে শেষ হয়েছে লেনদেন। এদিন বিনিয়োগকারীদের আগ্রহ বেশি লক্ষ্য করা গেছে ব্যাংক ও বিমা খাতের কোম্পানির শেয়ারের প্রতি। এতে করে আজ ব্যাংক ও বিমা খাতের কোম্পানিগুলোর আধিপত্য লক্ষ করা গেছে। এদিন দুই খাতেই বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর। তবে লেনদেনে এগিয়ে রয়েছে প্রকৌশল এবং ফার্মাসিউটিক্যালস খাত।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার লেনদেন শেষে দেখা গেছে, ৪১টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। কমেছে মাত্র ছয়টি কোম্পানির শেয়ার দর। আর ব্যাংক খাতের ৩১টি কোম্পানির মধ্যে ২৩টিরই বেড়েছে শেয়ার দর। কমেছে মাত্র পাঁচটি ব্যাংকের শেয়ার দর।

অন্যদিকে দেখা গেছে, সোমবার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্রকৌশল খাতে। আজ খাতটিতে লেনদেন হয়েছে মোট লেনদেনের ১১ শতাংশ বা ১৩৬ কোটি টাকা। এরপরই অবস্থান করছে ওষুধ এবং রসায়ন খাত। এই খাতে লেনদেন হয়েছে মোট লেনদেনের সাড়ে ১০ শতাংশ বা ১২৯ কোটি টাকা। আর বিমা খাত ১২৭ কোটি টাকা লেনদেন করে তৃতীয় অবস্থানে উঠে এসেছে।।

জানা গেছে, সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে এক হাজার ২৬৪ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার টাকা, যা আগের দিনের তুলনায় ৫০০ কোটি টাকা কম।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ৪৪ কোটি ১৪ লাখ ৭৫ হাজার ৮২৭ টাকা, যা আগের দিনের তুলনায় কম। এদিন দেশের উভয় পুঁজিবাজারেই বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর কমেছে।

সোমবার ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৭৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৫৯টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

সিএসইর লেনদেনে অংশ নেয়া ৩১৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৪২টির। কমেছে ১৫০টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছয় হাজার ৪০৫ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক আট পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৮৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ৩২২ পয়েন্টে।

অন্যদিকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৫৬৯ পয়েন্টে। সিএসই-এক্স সূচক ১১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ১৪৭ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ১৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৭৫৩ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৪৫ পয়েন্টে। সিএসআই ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৫৯ পয়েন্টে।

আজ সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে সাইফ পাওয়ার লিমিটেড। কোম্পানিটি আজ মোট লেনদেন করেছে ২৮ কোটি ৪০ লাখ ৪৫ হাজার টাকা। এছাড়াও লেনদেনে এগিয়ে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ লিমিটেড, ফু-ওয়াং সিরামিকস লিমিটেড, পাওয়ার গ্রীড লিমিটেড, বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং রবি আজিয়াটা লিমিটেড।

Tag :
আপলোডকারীর তথ্য

একইদিনে ইরানে নতুন করে হামলার হুমকি দিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

ব্যাংক বিমার আধিপত্যে শেষ হলো লেনদেন

আপডেট সময় ০৫:২১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১