ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

২৪ জেলা পুনরুদ্ধার, তালেবানের অগ্রযাত্রা হবে সাময়িক: আফগান সেনা মুখপাত্র

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তানের সেনাবাহিনী দেশটির ২৪টি জেলা তালেবানের হাত থেকে পুনরুদ্ধার করেছে বলে দাবি করেছেন দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আজমল ওমর শিনওয়ারি।

তিনি বলেছেন, বিভিন্ন জেলা সদরে তালেবানের যে উপস্থিতি দেখা যাচ্ছে তা হবে সাময়িক। দেশের সশস্ত্র বাহিনী এসব জেলা পুনরুদ্ধারের জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা হাতে নিয়েছে।

জেনারেল শিনওয়ারি বলেন, আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে তালেবানের হাতে দখল হয়ে যাওয়া জেলাগুলো পুনরুদ্ধার করার জন্য সেনাবাহিনী পূর্ণ আক্রমণাত্মক অবস্থানে প্রস্তুত রয়েছে।

আফগানিস্তানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র পরিসংখ্যান তুলে ধরে আরও বলেন, গত চারদিনে আফগান সেনাবাহিনী তালেবানের বিরুদ্ধে ২৪৪টি অভিযান চালিয়েছে। এসব অভিযানে ৯৬৭ তালেবান সদস্য নিহত ও অপর ৬০০ জন আহত হয়েছে।

জেনারেল শিনাওয়ারি বলেন, আফগান সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য চলতি বছর ‘কুরবানির ঈদ’কে প্রেসিডেন্ট আশরাফ গনির নির্দেশে ‘সৈনিক ঈদ’ নাম দেওয়া হয়েছে।

সম্প্রতি আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার শুরু করার পর সরকারি অবস্থানে তালেবান হামলা বেড়ে গেছে। তালেবান গোষ্ঠী দাবি করেছে, তারা অন্তত ২০০ জেলা দখল করেছে। তবে আফগান সরকার তালেবানের এ দাবি মেনে নেয়নি। সম্প্রতি তালেবানের হাতে ১১৬ জেলার পতন নিশ্চিত করে কাবুল সরকার।

এদিকে কাতারের রাজধানী দোহায় রবিবার আফগান সরকার ও তালেবান প্রতিনিধিদলের মধ্যে দু’দিনব্যাপী শান্তি আলোচনা শেষ হয়েছে। এ বৈঠকে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে দু’পক্ষ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

২৪ জেলা পুনরুদ্ধার, তালেবানের অগ্রযাত্রা হবে সাময়িক: আফগান সেনা মুখপাত্র

আপডেট সময় ০১:২৯:৫২ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১