ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হিজাব নিষিদ্ধের নিন্দা জানিয়ে যা বলল তুরস্ক

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইউরোপীয় ইউনিয়নের আদালতে হিজাব (হেডস্কার্ফ) নিষিদ্ধের তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। এক বিবৃতিতে তুরস্ক এই ঘটনাকে ‘ধর্মীয় স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করেছে।

গত বৃহস্পতিবার লুক্সেমবার্গভিত্তিক ইইউ কোর্ট অব জাস্টিস (সিজেইইউ) এক রায়ে বলে-সুনির্দিষ্ট কিছু শর্তে এই বলয়ের দেশগুলো হিজাব নিষিদ্ধ করতে পারবে। শর্তগুলোর মধ্যে যা আছে তার মর্মার্থ হলো, কাস্টমারদের কাছে নিরপেক্ষতার প্রমাণ দিতে কোম্পানিগুলো হিজাব নিষিদ্ধ করতে পারবে।

কিন্তু ইউরোপীয় ইউনিয়নের আদালতের এই রায়ের তীব্র নিন্দা জানিয়ে তুরস্ক বলেছে, এটা ইসলাম ফোবিয়ার লক্ষণ। ধর্মীয় বিশ্বাস বিশেষ করে ইসলাম ধর্ম বিশ্বাসের কারণে ইউরোপের নারীরা বৈষম্যের শিকার হচ্ছে।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এমন এক সময় ইইউ এর আদালত হিজাব নিষিদ্ধের রায় দিল যখন-সমগ্র ইউরোপজুড়ে ইসলামফোবিয়া, বর্ণবাদ (রেসিজম) এবং ঘৃণা বাড়ছে। এটা ধর্মীয় স্বাধীনতার অসম্মান। এর মাধ্যমে ধর্মীয় পোশাক নিষিদ্ধের আইনগত বৈধতা এবং ভিত তৈরি করা হচ্ছে।

এর আগে শনিবার তুরস্কের প্রেসিডেন্টের দপ্তরের যোগাযোগ বিষয়ক পরিচালক ফাহরেতিন আলতুন ইউরোপীয় ইউনিয়নের আদালতের এমন রায়ের নিন্দা জানিয়ে বলেন, এই ভুল সিদ্ধান্তটি আইনগতভাবে বর্ণবাদ অনুমোদনের প্রচেষ্টা।

ইইউভুক্ত দেশগুলো বিভিন্ন সময় ইসলামি পোশাকের ওপর নিষেধাজ্ঞাসহ ইসলাম নিয়ে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড করেছে। তুরস্ক বরাবরই এসব ঘটনার নিন্দা জানিয়ে আসছে। আঙ্কারার দাবি, মুসলিমদের বিরুদ্ধে বৈষম্য দূর করতে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো যথেষ্ট তৎপর নয়। তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের ইসলামফোবিয়া নিয়ে বাৎসরিক রিপোর্ট প্রকাশ করবে বলেও জানিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হিজাব নিষিদ্ধের নিন্দা জানিয়ে যা বলল তুরস্ক

আপডেট সময় ১০:১৮:১৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১