ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন মধ্যরাতে হাসপাতালের ময়লার স্তূপে কান্নার শব্দ শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে : তথ্য উপদেষ্টা আমি আমেরিকাবিরোধী নই, তবে নতজানুও হবো না: ইতালির প্রধানমন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত ধন্যবাদ বাংলাদেশ, আমাদের সমর্থনের জন্য : আলিসন বিলিয়ন ডলারের প্রতারণা: চীনা ধনকুবেরকে কারাদণ্ড দিল যুক্তরাষ্ট্র ট্রাইব্যুনালে আনা হয়েছে হাসানুল হক ইনুকে অ্যাম্বুলেন্সে ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?প্রশ্ন রাশেদ খানের

আমি গরীব বলে কি ন্যায়বিচার থেকে বঞ্চিত হব!

আকাশ জাতীয় ডেস্ক:

সাভারের আশুলিয়ায় ষষ্ঠ শ্রেণীর এক স্কুল শিক্ষার্থী গণধর্ষণের শিকার হয়েছে। আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের এনায়েতপুর এলাকায় গত বৃহস্পতিবার বিকেলে (১৫ জুলাই) এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর মা একই এলাকার সেন্টু মিয়া (৩০) ও আরাফাতকে (২৮) অভিযুক্ত করে আশুলিয়া থানায় একটি গণধর্ষণের অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে সেন্টু মিয়ার স্ত্রী অসুস্থ বলে ভিক্টিম স্কুলছাত্রীকে কৌশলে বাসায় ডেকে নেয় সে। এসময় ঐ স্কুল ছাত্রী তার বাসায় গিয়ে অভিযুক্তের স্ত্রীকে না পেয়ে ফিরে আসতে চেষ্টা করলে তার পথরোধ করে সেন্টু। এসময় জোরপূর্বক ভয়ভীতি প্রদর্শন করে মেয়েটিকে ঘরে নিয়ে যায় এবং তার এ কাজে সহায়তা করে আরাফাত।

পরে গণধর্ষণের শিকার ভুক্তভোগীর আত্মচিৎকার শুনে এলাকাবাসী আমির হোসেনের বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করে। এসময় মানুষের উপস্থিতি টের পেয়ে দুই অভিযুক্ত পালিয়ে যায়। এ বিষয়ে ভুক্তভোগী স্কুলছাত্রী মা বলেন, ‘আমরা অসহায় দরিদ্র মানুষ। স্বামী চলে যাওয়ার পর থেকে আমি রাজমিস্ত্রীর যোগালি হিসেবে কাজ করে সংসার পরিচালনাসহ ছেলে মেয়েদের মানুষ করে যাচ্ছি। আজ আমার মেয়েকে গণধর্ষণ করার পরেও আমি কোন বিচার পাচ্ছি না। এলাকার প্রভাবশালী ব্যক্তিদের দিয়ে আমাকে আমার পরিবারসহ এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য বারবার হুমকি দেওয়া হচ্ছে। আমি গরীব বলে কি ন্যায়বিচার থেকে বঞ্চিত হব? বলেও প্রশ্ন রাখেন ঐ ভূক্তভোগীর মা।’

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) জোহাব আলী জানান, ‘বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ও আসামীদের আটকের চেষ্টা চলছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

আমি গরীব বলে কি ন্যায়বিচার থেকে বঞ্চিত হব!

আপডেট সময় ১০:১২:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১