ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অন্যের ভূখণ্ড দখলের বাসনা তুরস্কের নেই: এরদোগান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

জোর করে অন্যের ভূমি দখলের ইচ্ছা তুরস্কের নেই জানিয়ে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, অন্য কোনো দেশের ভূখণ্ড দখল এবং সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতি বিনষ্ঠের কোনো বাসনা তুরস্কের নেই। খবর ডেইলি সাবাহর।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, যারা তুরস্কের সঙ্গে সুসম্পর্ক রেখে চলতে চান, আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুত রয়েছি।

শুক্রবার তুরস্কের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে এক বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

লিবিয়া প্রসঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, লিবিয়াকে নিয়ে ক্ষমতার ভারসাম্য বিনষ্ট করে দিয়েছি আমরা। লিবিয়া ঘিরে বিশ্ব সম্প্রদায় যে কার্ড খেলছিল, সেটি নস্যাৎ করতে সক্ষম হয়েছে তুরস্ক।

‘শুধু ভূমধ্যসাগরেই নয়, গোটা বিশ্বে লিবিয়াকে নিয়ে যে খেলা চলছিল, সেটি নস্যাৎ করে কূটনৈতিক এবং সামরিকভাবে সফল হয়েছে তুরস্ক।’

এ সময় প্রতিরক্ষা খাতে তুরস্কের সফলতার কথাও তুলে ধরেন এরদোগান। বলেন, গত ১৫-২০ বছর ধরে প্রতিরক্ষা প্রযুক্তিতে তুরস্ক কতদূর এগিয়েছে এটি বিশ্ববাসী দেখেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অন্যের ভূখণ্ড দখলের বাসনা তুরস্কের নেই: এরদোগান

আপডেট সময় ০৫:১৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১