ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রবল বৃষ্টিতে মুম্বাইয়ে বাড়ি ধস, নিহত বেড়ে ২৫

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রবল বৃষ্টিতে ভারতের মুম্বাইয়ে পৃথক বাড়ি ধসের ঘটনায় নিহত বেড়ে ২৫ জনের দাঁড়িয়েছে।

শনিবার গভীর রাতে মুম্বাইয়ের চেম্বুর ও সুরিয়া নগরে ভারি বর্ষণে দুটি বাড়ি ভেঙে যায়। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।

ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ২৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে রয়েছেন বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।

ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, ভাসি নাকা এলাকার চেম্বুরে ভেঙে পড়া বাড়ির নিচ থেকে ১৭ জনের দেহ উদ্ধার করা হয়েছে। দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে বিক্রোলির সুরিয়া নগর এলাকায় তিন জনের মৃতদেহ পাওয়া গেছে। আরও দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও উদ্ধার কাজ চলছে বলেই জানিয়েছে পুলিশ।

শুক্রবার থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে মুম্বাইয়ে। ইতোমধ্যেই চুনাভাট্টি, দাদার, গাঁধী মার্কেট, চেম্বুর, কুরলা, বোরিভলি প্রভৃতি এলাকা পানির নিচে। আরও পাঁচ দিন মুম্বাইয়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রবল বৃষ্টিতে মুম্বাইয়ে বাড়ি ধস, নিহত বেড়ে ২৫

আপডেট সময় ০১:৪১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১