ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ঋণের লক্ষ্য ক‌মিয়ে নীতি সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা হলমার্ক-বেসিক ব্যাংকের কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চান আখতার মামলা করতে বাধা নেই বলেই ধর্ষণের পরিসংখ্যান বেশি দেখাচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী ১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্র হয়ে যাবে: আইনমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ ডিএমপির একার পক্ষে সম্ভব নয়: কমিশনার স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

শিমুলিয়ায় ঘরমুখো যাত্রীর ঢল, দুপাড়ে সহস্রাধিক যান আটকা

আকাশ জাতীয় ডেস্ক:

মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। ঝুঁকি নিয়ে গাদাগাদি করে ফেরি ও লঞ্চে পদ্মা পার হচ্ছেন যাত্রীরা। এছাড়া ঘাটের দুপাড়ে আটকা পড়েছে সহস্রাধিক যান।

তবে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও বাংলাবাজার ঘাটে উভয়মুখী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে। বেড়েছে ব্যক্তিগত যানবাহনের চাপ।

শনিবার সকালে শিমুলিয়া ফেরি ঘাটে গিয়ে এ দৃশ্য দেখা গেছে।

জানা যায়, লঞ্চঘাটে মানুষের অস্বাভাবিক জট। শিমুলিয়া বন্দর মাঠে সারি সারি ট্রাক দাঁড়িয়ে আছে। কয়েকটি ট্রাক লাইনে দাঁড় করিয়ে রাখা হয়েছে খান বাড়ি পয়েন্টে। ফেরিতে প্রচণ্ড ভিড়ের কারণে মোটর সাইকেল জট গিয়ে পন্টুনে ঠেকেছে। যাত্রীবাহী যানগুলো পারাপারে প্রাধান্য দেওয়ায় দীর্ঘ হচ্ছে পণ্যবাহী ট্রাকের লাইন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (এজিএম) শফিকুল ইসলাম জানান, সকাল থেকে এ রুটে ১৭টি ফেরির মাধ্যমে যানবাহন পারাপার করা হচ্ছে । ঘাটের দুপাড়ে আটকা পড়েছে সহস্রাধিক যান।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর শিমুলিয়া ঘাটের সহকারী পরিচালক সাহাদাত হোসেন জানান, এ রুটে মোট ৮৭টি লঞ্চের মধ্যে ৭৮টি লঞ্চ চলাচল করছে। বাকি লঞ্চগুলোর কাগজপত্র ঠিক না থাকায় চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না। এছাড়া স্পিডবোট চলাচল নিষেধাজ্ঞা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

শিমুলিয়ায় ঘরমুখো যাত্রীর ঢল, দুপাড়ে সহস্রাধিক যান আটকা

আপডেট সময় ১২:১৫:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১