ঢাকা ০৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তালেবানের হাতে ১১৬ জেলার পতন নিশ্চিত করল আফগান সরকার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তানের ১১৬টি জেলা তালেবানের নিয়ন্ত্রণে চলে যাওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছে কাবুল সরকার।

আফগান সরকারের প্রশাসনিক সংস্কার বিষয়ক কমিশনের চেয়ারম্যান ও তালেবানের সঙ্গে সরকারি আলোচক দলের সদস্য নাদের নাদেরি বৃহস্পতিবার রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, দেশের ২৯টি প্রদেশের ১১৬টি জেলা বর্তমানে তালেবানের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এসব জেলার এক কোটি ৩০ লাখ মানুষ তালেবান শাসনে বসবাস করছেন কিন্তু তারা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।

নাদেরি বলেন, তালেবানের হাতে এই ১১৬টি জেলার পতনের ফলে এসব জেলার সরকারি স্থাপনাগুলো ৫০ কোটি ডলার মূল্যের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে।

তালেবানের নিয়ন্ত্রিত এলাকাগুলোর ২৬০টি সরকারি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়েছে জানিয়ে নাদেরি বলেন, তালেবান নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ১১২টি নির্মাণ ও পুনর্নির্মাণ প্রকল্প বন্ধ হয়ে গেছে।

আফগানিস্তানের এই কর্মকর্তা তালেবানের হাতে ১১৬টি জেলার পতনের কথা স্বীকার করলেও তালেবান গোষ্ঠী দাবি করেছে, তারা আফগানিস্তানের অন্তত ২০০ জেলার নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তালেবানের হাতে ১১৬ জেলার পতন নিশ্চিত করল আফগান সরকার

আপডেট সময় ০৪:২৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১