ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

২৪টি পাসপোর্ট ও নকল সীলসহ পিতা-পুত্র আটক

আকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাজারের একটি স্টুডিও থেকে পাসপোর্টের নকল সীল এবং স্লিপসহ পিতা-পুত্রকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ও চান্দিনা পুলিশ।

আটককৃতরা হলেন, উপজেলার মাধাইয়া ইউনিয়নের কাশিমপুর সরকার বাড়ির মৃত রাখাল চন্দ্র সরকারের ছেলে চন্দন সরকার (৬৫) এবং তার ছেলে রিপন সরকার (৩২)। এসময় তাদের কাছ থেকে ২৪টি পাসপোর্ট ও ২টি নকল সীলমোহর উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার চান্দিনা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের যোৗথ অভিযানে তাদের আটক করা হয়। এছাড়া তাদের কাছ থেকে ৯৫টি ডেলিভারি স্লিপ (ফটোকপি) ও ৮টি ব্যাংক পেমেন্ট স্লিপসহ ৫টি জন্ম নিবন্ধন সনদ উদ্ধার করা হয়। চান্দিনা থানার এসআই মঞ্জুর আলম বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের করেন।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, দীর্ঘদিন ধরে তারা স্টুডিও ব্যবসার আড়ালে পাসপোর্টের অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিল। থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪টি পাসপোর্ট ও নকল সীলসহ পিতা-পুত্র আটক

আপডেট সময় ১১:৩৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১