ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেসির সব গোল খাতায় লিখে রাখেন ১০০ বছরের বৃদ্ধ

আকাশ নিউজ ডেস্ক:

তথ্যপ্রযুক্তির কল্যাণে সব তথ্য-উপাত্ত এখন মেমেরি কার্ডে সংরক্ষণ করে মানুষ। মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন, ছবি তোলেন। আর কম্পিউটার তো আছেই।

এরপর ইন্টারনেটে রয়েছে বিশাল তথ্য ভাণ্ডার। আর সেখানে ফুটবলের আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসির একজন ভক্ত পাওয়া গেল, যিনি মেসির করা সব গোল খাতায় লিখে রাখেন।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, এই মেসিভক্তের নাম ডন হেরনান। গত সোমবার জীবনের ১০০টি বছর পার করলেন তিনি। মেসির পাঁড়ভক্ত এই শতবর্ষী বৃদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখে আসা মানুষটি মেসির সব গোলসংখ্যা খাতায় টুকে রাখেন। বার্সেলোনা ও আর্জেন্টিনার হয়ে মেসি কবে, কোন ম্যাচে, কত গোল করেছেন, সব তথ্যই লিখে রাখেন হেরনান।

জীবদ্দশায় আর্জেন্টিনার জার্সিতে মেসির হাতে শিরোপা দেখতে পারবেন কি না শঙ্কায় ভুগছিলেন তিনি।

এবার কোপা আমেরিকা শিরোপা মেসির হাতে দেখে সেই আশা পূরণ হয়েছে হেরনানের। যারপনাই খুশি তিনি।

মেসির প্রতি এমন অকৃত্রিম ভালোবাসার বিষয়ে হেরনানের নাতি হুলিয়ান মাস্ত্রাঙ্গেলো বলেছেন, ‘প্রযুক্তির বিষয়ে দাদার কোনো ধারণা নেই। তিনি ফোন, ইন্টারনেট, কম্পিউটার, কিছুই ব্যবহার করেন না। বয়সের ভারে এখন টিভিও দেখতে পারেন না। কিন্তু ঠিকই খাতায় মেসির প্রতিটি গোল লিখে রাখেন। আর্জেন্টিনা বা বার্সেলোনার খেলা শেষ হলে তিনি আমাকে জিজ্ঞেস করেন, ম্যাচে মেসি কোনো গোল করেছেন কি না। সেটা কীভাবে? ফ্রি-কিক, নাকি পেনাল্টি নাকি অন্যভাবে। সেটা জেনেই খাতায় লিখতে বসেন। এ পর্যন্ত মেসির দেওয়া ৭৩০ গোলের বিষয়ে তথ্য লেখা আছে তার সেই খাতায়।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মেসির সব গোল খাতায় লিখে রাখেন ১০০ বছরের বৃদ্ধ

আপডেট সময় ০৯:৪৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১