ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নিজ বন্দুকের গুলিতে পুলিশ সদস্যের ‘আত্মহত্যা’, জানালেন এসপি

আকাশ জাতীয় ডেস্ক:

রাঙামাটিতে এক পুলিশ সদস্য নিজ বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. মীর মুদদাছছের হোসেন। তিনি জানান, এই পুলিশ সদস্যের নাম মো. কাইয়ুম সরকার (৩৪)। তার বাড়ি গাজীপুরে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রাঙামাটি সুখি নীলগঞ্জে পুলিশলাইন এলাকায় সহকর্মীদের সামনে তার হাতে থাকা বন্দুক দিয়ে মুখের নিচে থুতনিতে তিনি গুলি করেন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তখন তার সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এসপি বলেন, খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। একই সঙ্গে জানতে পেরেছি, তিনি পারিবারিকভাবে খুবই হতাশাগ্রস্ত ছিলেন। তাই আমরা ধারণা করছি, পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন। এটা আসলে দুঃখজনক। কিন্তু তিনি আত্মহত্যা করার আগে তার বাবাকে ১০ হাজার টাকা পাঠিয়েছিলেন। কিন্তু তার বাবা টাকা নিতে চাননি। তবুও তিনি বিকাশে টাকা পাঠান। পরে আত্মহত্যা করেন। তার লাশ আমরা হাসপাতাল মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে এ ঘটনায় একটি আত্মহত্যা জনিত (অপমৃত্যু) মামলা হয়েছে রাঙামাটি কতোয়ালি থানায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজ বন্দুকের গুলিতে পুলিশ সদস্যের ‘আত্মহত্যা’, জানালেন এসপি

আপডেট সময় ০৮:৩৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১