ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ওয়ানডে সিরিজের আগে আরেক দুঃসংবাদ পেল বাংলাদেশ দল

আকাশ স্পোর্টস ডেস্ক:

জিম্বাবুয়ে সফরে গিয়ে একের পর এক দুঃসংবাদ আসছে বাংলাদেশ শিবিরে। ইনজুরির কারণে একমাত্র টেস্টে খেলতে পারেননি ওপেনার তামিম ইকবাল। চোট নিয়ে খেললেও ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে আর খেলছেন না মুশফিকুর রহিম।

এবার নতুন করে চোট বাঁধিয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। আসন্ন ওয়ানডে সিরিজে তার খেলা অনিশ্চয়তায় পড়েছে।

বুধবার জিম্বাবুয়ে একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নেমে চোট পান মোস্তাফিজ। জিম্বাবুয়ের ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলটি করতে গিয়ে গোড়ালিতে চোট পান এই বাঁহাতি পেসার। সঙ্গে সঙ্গে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়।

তাকে আইস থেরাপি দেওয়া হয়েছে। তবুও অস্বস্তি কাটছেই। এখন আগামীকাল প্রথম ওয়ানডের আগে তিনি শারীরিকভাবে পুরোপুরি ফিট হবেন কি না তা নিয়ে শঙ্কা রয়েছেই গেছে।

এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক আব্দুর রাজ্জাক বলেছেন, মোস্তাফিজের চোট গুরুতর নয়। আমরা শেষ পর্যন্ত দেখব কি অবস্থা হয়। প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে ব্যথা পেয়েছে, এখনই বলা কঠিন কি অবস্থা। ফিজিও আমাদেরকে জানিয়েছেন, পর্যবেক্ষণের পর জানা যাবে। তাই প্রথম ওয়ানডেতে মোস্তাফিজকে পাওয়া যাবে কিনা সে সংশয় আছে।

সব মিলিয়ে মোস্তাফিজের বিষয়ে ফিজিওথেরাপিস্টের রিপোর্টের অপেক্ষায় টাইগার টিম ম্যানেজমেন্ট।

প্রসঙ্গত, জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ১৬, ১৮ ও ২০ জুলাই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এর পরই হবে টি-টোয়েন্টি সিরিজ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

ওয়ানডে সিরিজের আগে আরেক দুঃসংবাদ পেল বাংলাদেশ দল

আপডেট সময় ০৮:২২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১