ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তুরস্কের জন্য হুমকি সৃষ্টিকারী অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গোষ্ঠীকে হুঁশিয়ারি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তুরস্কের নিরাপত্তার বিরুদ্ধে হুমকিমূলক সব সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে তুরস্ক লড়াই অব্যাহত রাখবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। তিনি বলেছেন, দেশের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারী অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক যে সন্ত্রাসী গোষ্ঠীই হোক না কেন, তাদের অক্ষম করার সামর্থ্য ও ইচ্ছাশক্তি তুরস্কের আছে। খবর ডেইলি সাবাহ এর।

তুরস্কে সামরিক অভ্যুত্থান চেষ্টা প্রতিরোধের পঞ্চমতম বার্ষিকী স্মরণে গতকাল বুধবার ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) পার্লামেন্ট সদস্যদের নিয়ে এক বৈঠকে তুর্কি প্রেসিডেন্ট এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের সীমানার বাইরে যেখানেই হুমকি রয়েছে, সেখান থেকেই আমাদের নিরাপত্তা ব্যবস্থা শুরু হবে।’

উল্লেখ্য, ২০১৬ সালের ১৫ জুলাই রাতে তুরস্কে সামরিক বাহিনীর ক্ষুদ্র একটি অংশ অভ্যুত্থানের চেষ্টা করে। ঘটনার পরপরই অভ্যুত্থানের প্রতিবাদে তুরস্কের শহরগুলোর রাস্তায় নেমে পড়ে গণতন্ত্রকামী সাধারণ মানুষ। এসময় অভ্যুত্থানকারীদের আক্রমণে ২৫১ জন নিহত ও অন্তত দুই হাজার দুই শ’ জন আহত হয়। পরে তুর্কি জনতার বিক্ষোভের মুখে আত্মসমর্পণ করতে বাধ্য হয় অভ্যুত্থানকারীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তুরস্কের জন্য হুমকি সৃষ্টিকারী অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গোষ্ঠীকে হুঁশিয়ারি

আপডেট সময় ০৭:০৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১