ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

আকাশ জাতীয় ডেস্ক:

বরিশালের হিজলা উপজেলার ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মাঝে সংঘর্ষ হয়েছে। বুধবারের এ সংঘর্ষে উভয় গ্রুপের আহত হয়েছে ১০ জন।

জানা গেছে, গত ২১ জুন স্থানীয় ইউপি নির্বাচনে উপজেলার মেমানিয়া ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নির্বাচনে পরাজিত হয়। পরাজিত হওয়ার পর থেকেই বিজয়ী প্রার্থী নাসির উদ্দিনের ভাতিজা শাহাবুদ্দিন ও মোস্তফা হাওলাদার বেপরোয়া হয়ে ওঠে। যারা নৌকা মার্কার সমর্থিত ছিল তাদের হামলা, হুমকি দিয়ে যাচ্ছে তারা।

বুধবার চেয়ারম্যানের ভাতিজা ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক উপজেলায় আসলে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা নৌকা মার্কার সমর্থিত কর্মীদের ওপর হামলার ঘটনা সম্পর্কে জানতে চায়। এ সময় দুই গ্রুপের মধ্যে তর্ক-বিতর্ক সৃষ্টি হয়। একপর্যায়ে দুই গ্রুপের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে।

এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় গুয়াবাড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল-আমিন সর্দার, মোহাম্মদ আলীসহ ১০ জন আহত হন। হাতাহাতির ঘটনা দেখতে পেয়ে উপস্থিত আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

হিজলা থানার ওসি অসিম কুমার সিকদার এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেছেন, এখন পরিস্থিতি শান্ত রয়েছে। তবে কোনোপক্ষ এখনো মামলা দায়ের করেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

আপডেট সময় ১১:৫০:৫০ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১