ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

২ মাস পর মা হওয়ার খবর জানালেন দিয়া মির্জা

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউড অভিনেত্রী দিয়া মির্জা ও তার স্বামী বৈভব রেখির সংসার আলো করে জন্ম নিয়েছে প্রথম সন্তান। প্রায় দুই মাস আগে পৃথিবীর মুখ দেখে তাদের পুত্র আভহান আজাদ রেখি।

বুধবার (১৪ জুলাই) সকালে সামাজিক মাধ্যমে পুত্র সন্তানের আগমন ও তার অসুস্থতার খবর এতদিন পর জানালেন অভিনেত্রী নিজেই।

এই তারকা জানান, সময়ের অনেক গত মে মাসে তাদের সন্তান জন্ম নিয়েছে। কিছুটা অসুস্থ থাকায় তাকে হাসপাতালে রাখতে হয়েছে। তবে সে খুব শিগগিরই বাড়িতে ফিরবে।

ছেলের হাতের একটি ছবি শেয়ার করে দিয়া লেখেন, ১৪ মে আমাদের পুত্র সন্তান আভহান আজাদ রেখির জন্ম হয়েছে। সময়ের আগে জন্ম হয়েছে ওর। চিকিৎসক, নার্সদের তত্ত্বাবধানে আইসিইউতে রয়েছে। তবে সে এখন সুস্থ হয়ে উঠেছে, শিগগিরই বাড়ি ফিরবে।

‘র‍্যাহনা হ্যায় তেরে দিল মে’খ্যাত অভিনেত্রী আরও জানান, গর্ভাবস্থায় জটিল সমস্যায় দেখা যাওয়ায় তার জীবন সংকটে ছিল, সেই কারণেই সময়ের আগেই সি-সেকশনের মাধ্যমে তার গর্ভস্থ সন্তানকে ভূমিষ্ঠ করবার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। তারপর থেকেই নিওনেটাল আইসিইউতে রয়েছে নবজাতক।

গত ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন দিয়া মির্জা। বিয়ের ঠিক ৪৫ দিনের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন অভিনেত্রী। তবে খবরটি প্রকাশের পর তাকে কটাক্ষ করে অনেকে নানা মন্তব্য করতে থাকেন।

এর আগে ২০১৪ সালে সাহিল সঙ্গে ঘর বেঁধেছিলেন দিয়া। তবে ৫ বছর পর সে সংসার ভেঙে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাতৃত্ব ও ক্যারিয়ারের ভারসাম্য রক্ষায় কিয়ারার পাশে আলিয়া-ক্যাটরিনারা

২ মাস পর মা হওয়ার খবর জানালেন দিয়া মির্জা

আপডেট সময় ১০:৪৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১