ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আইনজীবীকে আক্রমণ করায় কুকুরের মৃত্যুদণ্ড!

আকাশ নিউজ ডেস্ক:

পাকিস্তানে এক আইনজীবীর ওপর হামলার ঘটনায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে দুটি কুকুরকে।

সম্প্রতি দেশটির করাচিতে ওই হামলার ঘটনার পর গত ৬ জুলাই আদালতের বাইরে কুকুর দুটির দণ্ড নির্ধারণ হয়। খবর গালফ নিউজ ও দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

আইনজীবী মির্জা আখতার আলি সকালে হাঁটতে বের হয়েছিলেন। এ সময় স্থানীয় হুমায়ুন খানের দুটি জার্মান শেপার্ড তার ওপর ঝাঁপিয়ে পড়ে। গুরুতর আহত হন আইনজীবী। সিসিটিভিতে ওই আক্রমণের ভিডিও ধরা পড়ে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই কুকুর মালিকের সমালোচনা করেন। অনেকে আবাসিক এলাকায় বিশেষ জাতের কুকুর রাখা নিয়ে প্রশ্ন তোলেন।

সমালোচনার মুখে বিষয়টি আপসে মিটিয়ে নিতে আইনজীবীকে অনুরোধ করেন কুকুর মালিক। আইনজীবী ক্ষমা করতে রাজি হন কয়েকটি শর্তে।

শর্তগুলো হলো— প্রথমত কুকুর মালিক হুমায়ুন খান এ ঘটনার জন্য নিঃশর্ত ক্ষমা চাইবেন। দ্বিতীয়ত বাড়িতে আর কোনো বিপজ্জনক বা উগ্র কুকুর পুষবেন না।

তৃতীয় শর্ত হলো— হামলাকারী দুটি কুকুরকে অবিলম্বে একজন পশুচিকিৎসক দিয়ে ‘মানবিকভাবে হত্যা’ করাতে হবে। এ ছাড়া ওই মালিকের আরও যেসব কুকুর রয়েছে, সেগুলো ছেড়ে দিতে হবে।

উভয়পক্ষ ও সাক্ষীর উপস্থিতিতে এ নিয়ে একটি চুক্তি হয়। চুক্তির কাগজপত্র পরে আদালতে জমা দেওয়া হয়।

তবে পশু অধিকার রক্ষা সংগঠনগুলো এই চুক্তিকে বেআইনি বলে অভিহিত করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আইনজীবীকে আক্রমণ করায় কুকুরের মৃত্যুদণ্ড!

আপডেট সময় ১০:০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১