ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজশাহীতে ধর্ষণের পর নারীকে গলা কেটে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ধর্ষণের পর এক বিধবা নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম আতিকা বেগম (৪৫)।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ধোপাপাড়া-কারিগরপাড়া গ্রামের পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আতিকা বেগম উপজেলার জিউপাড়া ইউনিয়নের ধোপাপাড়া-কারিগরপাড়া গ্রামের মৃত আতাহার আলীর স্ত্রী।

এদিকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই এলাকার চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নিহতের ছেলে আতিকুর রহমান বলেন, গত পাঁচ বছর আগে বাবা মারা গেছেন। এর পর মা খেয়ে না খেয়ে আমাদের চার ভাইবোনকে বড় করেছেন। তিনি মানুষের বাড়িতে কাজের সঙ্গে কয়েকটি ছাগল পালন করতেন। এর মধ্যে আমাদের বড়বোনের বিয়ে দেওয়া হয়েছে।

প্রতিদিনের ন্যায় মঙ্গলবারও মা মানুষের বাড়ির কাজ শেষে বিকা ছাগল চরাতে যান। কিন্তু সন্ধ্যা হয়ে গেলেও মা আর বাড়ি ফেরেননি। রাতে আমরা বিভিন্ন স্থানে খোঁজখবর শুরু করি। একসময় প্রতিবেশী একজন শিক্ষকের পাটক্ষেতে মায়ের ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তার কিছুই বলতে পারব না।

ইউপি সদস্য শামীম হোসেন বলেন, রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি একটি পাটক্ষেতে ওই নারীর লাশ পড়ে আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— পূর্ব পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছে দুর্বৃত্তরা। প্রথমে তাকে ধর্ষণ করা হয়েছে। তার পর হাতের রগ কেটেছে এবং গলা কেটে হত্যা করা হয়েছে।

নিহতের মাথায় আঘাতের দাগ রয়েছে। থানায় খবর দিলে রাতে লাশ নিয়ে যায় পুলিশ। তবে ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে পুলিশ রাতে ওই এলাকার চারজনকে ধরে নিয়ে গেছে।

এ ব্যাপারে থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করেছে। বুধবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ধারণা করা হচ্ছে— দুর্বৃত্তরা ওই নারীকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া চূড়ান্ত কিছুই বলা যাচ্ছে না।

এ বিষয়ে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। আর চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজশাহীতে ধর্ষণের পর নারীকে গলা কেটে হত্যা

আপডেট সময় ০২:০২:২১ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১