ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুই মাসের জন্য ইউরোপ যাচ্ছেন সালমান-ক্যাটরিনা

আকাশ বিনোদন ডেস্ক : 

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সালমান খান। নতুন সিনেমার শুটিং করতে যাচ্ছেন তিনি। তার পরবর্তী সিনেমাগুলোর একটি ‘টাইগার থ্রি’। এতে তার বিপরীতে থাকছেন ক্যাটরিনা কাইফ।

খুব শিগগিরই শুরু হচ্ছে এই সিনেমার শুটিং। ইউরোপের বিভিন্ন দেশে ‘টাইগার থ্রি’ সিনেমার শুটিংয়ের পরিকল্পনা করেছেন নির্মাতারা। এজন্য প্রায় দুই মাস ইউরোপে সঙ্গে এক সঙ্গে কাটাবেন সালমান-ক্যাটরিনা।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী ১২ আগস্ট ইউরোপে পাড়ি দেবেন সালমান-ক্যাটরিনা। সঙ্গে থাকবেন ইমরান হাশমি। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি।
নির্মাতারা জানিয়েছেন, অস্ট্রিয়া, মরক্কো, তুরস্ক, রাশিয়ায় হবে শুটিং। টানা ৫০ দিন এই দেশগুলোর বিভিন্ন লোকেশনে শুটিং করবে সিনেমার টিম।

যশরাজ ফিল্মস প্রযোজিত ‘টাইগার থ্রি’ সিনেমাটি বেশ বড় পরিসরে নির্মাণের পরিকল্পনা চলছে। সিনেমার বাজেট ৩০০ কোটি রুপি। এই ফ্র্যাঞ্চাইজিটির প্রথম সিনেমা ‘এক থা টাইগার’ পরিচালনা করেন কবির খান। দ্বিতীয় সিনেমা ‘টাইগার জিন্দা হ্যায়’ পরিচালনা করেন আলী আব্বাস জাফর। তৃতীয় সিনেমাটিতে পরিচালকের আসনে থাকছে নতুন মুখ। এটি পরিচালনা করবেন মনীশ শর্মা।

ইতোমধ্যে গত মার্চে সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন সালমান-ক্যাটরিনা। এরপর করোনায় আক্রান্ত হন ক্যাটরিনা। পরবর্তী সময়ে ভারতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ হয়ে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দুই মাসের জন্য ইউরোপ যাচ্ছেন সালমান-ক্যাটরিনা

আপডেট সময় ১০:২৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১