ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’ মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন মুশফিক

আকাশ স্পোর্টস ডেস্ক:

চলতি জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না বলে জানিয়েছিলেন মুশফিকুর রহিম। তবে এবার সিদ্ধান্ত বদলে খেলার সিদ্ধান্ত জানিয়েছেন অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

মঙ্গলবার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ক্রিকবাজকে জানিয়েছেন, ওয়ানডে সিরিজের পর জৈব সুরক্ষা বলয়ের বাইরে গেলে ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজের অংশ হওয়া কঠিন হতে পারে বলেই মুশফিক সিদ্ধান্ত পাল্টেছেন।

মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘সে (মুশফিক) সিদ্ধান্ত বদলে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলবে। সে যদি টি-টোয়েন্টি সিরিজে না খেলে জৈব সুরক্ষা বলয়ের বাইরে যেত, তাহলে ফের জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করা এবং (অস্ট্রেলিয়ার বিপক্ষে) সিরিজে অংশ নেওয়া তার জন্য কঠিন হতে পারতো। ’

আগামী মাসের ২ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত অস্ট্রেলিয়ার সঙ্গে ঘরের মাটিতে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সবগুলো ম্যাচই গড়াবে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এর আগে আগামী ২৯ জুলাই দুই দলই ঢাকায় পৌঁছে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবে। অস্ট্রেলিয়া এখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলছে, আবার অন্যদিকে একমাত্র টেস্ট জেতার পর আগামী ১৬ জুলাই থেকে জিম্বাবুয়ের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে টাইগাররা।

৩টি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ শুরুর আগে আগামী ১৪ জুলাই নিজেদের মধ্যে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এরপর দুই সিরিজের সবগুলো ম্যাচ হারারে স্পোর্টিং ক্লাব মাঠে গড়াবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন মুশফিক

আপডেট সময় ০৭:৩৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১