ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গেইল ঝড়ে অজিদের উড়িয়ে সিরিজ জিতলো ক্যারিবীয়রা

আকাশ স্পোর্টস ডেস্ক:

আবার হেসেছে ক্রিস গেইলের ব্যাট। আর ইউনিভার্স বসের ঝড়ে টিকতে পারলো না অস্ট্রেলিয়া।

পাঁচ ম্যাচের দুটি বাকি থাকতেই সিরিজ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে অজিদের বিপক্ষে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে ক্যারিবীয়রা।

সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪১ রান করে। জবাবে ৪ উইকেট হারিয়ে ও ৩১ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় উইন্ডিজ।

১৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আগের দুই ম্যাচে ব্যর্থ গেইল এদিন তাণ্ডব চালান। ৩৮ বলে ৪টি চার ও ৭টি বিশাল ছক্কায় ৬৭ করেন তিনি। প্রথম ব্যাটসম্যান হিসেবে সবধরনের টি-টোয়েন্টিতে ১৪ হাজারের বেশি রানের মাইলফলক গড়েন তিনি। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৭ বলে ৩২ করে অপরাজিত থাকেন অধিনায়ক নিকোলাস পুরান।

অজি বোলারদের মধ্যে ৩টি উইকেট পান রিলে মেরেডিথ।

টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও পরে নিয়মিত বিরতিতে উইকেট হারায় অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ২৯ বলে ৩৩ রান করেন মোইসেস হেনরিকেস। এছাড়া অধিনায়ক অ্যারন ফিঞ্চের ব্যাট থেকে আসে ৩০ রান।

উইন্ডিজ হেইডেন ওয়ালশ ২টি উইকেট লাভ করেন। এছাড়া একটি করে উইকেট পান ওবেদ ম্যাকয়, ডোয়েন ব্রাভো ও ফ্যাবিয়ান অ্যালেন।

দারুণ ইনিংস খেলার সুবাদে ম্যাচ সেরার পুরস্কার পান ক্রিস গেইল।

আগামী ১৫ জুলাই একই ভেন্যুতে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গেইল ঝড়ে অজিদের উড়িয়ে সিরিজ জিতলো ক্যারিবীয়রা

আপডেট সময় ০৭:৩০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১