ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আফগান না ছাড়লে তুর্কি সেনাদেরও ছাড় দেব না, তালেবানের হুঁশিয়ারি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

এবার তুরস্কের ওপর চটেছেন তালেবান যোদ্ধারা। আফগানিস্তান থেকে ন্যাটো ও মার্কিন সেনারা চলে যাওয়ার পর তুর্কি সেনারা কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব নিলে তাদের দখলদার হিসেবে বিবেচনা করা হবে- সোমবার এমনটাই হুঁশিয়ার দেয় তালেবান।

সম্প্রতি তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ঘোষণা দেন, বিদেশি সেনারা আফগান ত্যাগ করলে ন্যাটোর প্রতিনিধি হিসেবে তুর্কি সেনারা কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকবে। বিদেশি কূটনীতিকদের আফগানিস্তানে যাতায়াত নিরাপদ রাখার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের অনুরোধে এ সিদ্ধান্ত নেন এরদোগান।

কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরসহ আফগানিস্তানে বর্তমানে পাঁচ শতাধিক তুর্কি সেনা রয়েছে। এ ব্যাপারে তালেবানের পক্ষ থেকে বলা হয়, বিগত ২০ বছর ধরে ন্যাটোর সদস্য দেশ হিসেবে তুরস্কের সেনা সদস্যরা আফগানিস্তানে ছিলেন। এখন মার্কিন নেতৃত্বাধীন জোট আফগান ছেড়ে চলে তা হলে আমরা তাদের দখলদার হিসেবেই বিবেচনা করব।

মুসলিম দেশের সেনাসদস্য বলে আমরা এতদিন তুর্কি বাহিনীর ওপর কোন হামলা চালাইনি। কিন্তু কাবুল বিমানবন্দর নিয়ে আঙ্কারা তার সিদ্ধান্ত না পাল্টালে আমরা এখন থেকে তাদের আর ছাড় দেব না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আফগান না ছাড়লে তুর্কি সেনাদেরও ছাড় দেব না, তালেবানের হুঁশিয়ারি

আপডেট সময় ০৭:০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১