ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন করবেন রুবেল

আকাশ বিনোদন ডেস্ক :

ঢালিউডের অ্যাকশন হিরো হিসেবেই বেশি পরিচিত রুবেল। তার অভিনীত বেশিরভাগ ছবিই ব্যবসাসফল হয়েছে। তিনি শুধু অভিনেতাই নন, প্রযোজক, পরিবেশক, কণ্ঠশিল্পী ও চিত্রপরিচালক, ফাইট ডিরেক্টরও। প্রায় আড়াইশ চলচ্চিত্রে অভিনয় করেছেন মার্শাল আর্টে পারদর্শী এ অভিনেতা।

সম্প্রতি ‘রাঙা সকাল’ শিরোনামের একটি টিভি অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন এক সময়ের পর্দা কাঁপানো এই নায়ক। তিনি জানান, এ পর্যন্ত মোট ৯৭জন নায়িকার বিপরীতে তিনি অভিনয় করেছেন। সংখ্যাটি ১০০ পূর্ণ হবার পর গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন করবেন তিনি।

চলচ্চিত্রে রুবেল পা রেখেছিলেন প্লেব্যাক সংগীতশিল্পী হিসেবে। চার বছর নজরুল সংগীতে এবং সাড়ে চার বছর শাস্ত্রীয় সংগীতে তালিম নিয়েছিলেন তিনি। ব্যাডমিন্টন, ফুটবল এবং কারাতে চ্যাম্পিয়নশিপে জাতীয়ভাবে পুরস্কৃতও ছিলেন তিনি।

‘রাঙা সকাল’-এ রুবেল তার উল্লেখযোগ্য বেশ কয়েকটি সিনেমার গল্প বলেছেন। বিশেষ এই পর্বটি সঞ্চালনা করেছেন রুম্মান রশীদ খান ও লাবন্য।পর্বটি প্রচারিত হবে ঈদের ৬ষ্ঠ দিন, সকাল ৭টা থেকে ৯টায়, মাছরাঙা টেলিভিশনে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন করবেন রুবেল

আপডেট সময় ১১:২৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১