ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইতালির সমর্থকদের বেধড়ক মারধর, হেরে তাণ্ডব চালালো ইংলিশরা

আকাশ স্পোর্টস ডেস্ক:

উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে নিকৃষ্ট আচরণ করলো ইংলিশ সমর্থকরা। খেলা শেষে স্টেডিয়াম থেকে বের হওয়ার সময় ইতালির সমর্থকরা নির্বিচারে কিল-ঘুষি, লাথির বেপরোয়া আক্রমণের শিকার হয়।

স্টেডিয়ামের বাইরে মুহূর্তের মধ্যে রূপ নেয় রণক্ষেত্রে।

ম্যাচের পর ওয়েম্বলি স্টেডিয়ামের যে গেট দিয়ে ইতালির সমর্থকরা বের হচ্ছিলেন, তার পাশেই জড়ো হয়েছিলেন প্রচুর ইংলিশ সমর্থক। একেকজন করে সমর্থক বেরোচ্ছিলেন আর তাদের মাটিতে ফেলে পেটানো হচ্ছিল। ইতালির পতাকার উপর থুতু ছেটানো হয়। সঙ্গে ছিল অকথ্য গালিগালাজ।

কিছুক্ষণ পরে পুলিশ এসে সামাল দেয়। কিন্তু ততক্ষণে ইংরেজ সমর্থকদের আক্রমণে গুরুতর আহত হন প্রচুর সংখ্যক সমর্থক। তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। কিছু ইংরেজ সমর্থককেও ধরে নিয়ে যাওয়া হয়।

মাঠের বাইরে আরও তাণ্ডব অপেক্ষা করছিল। হারের হতাশা ও আক্রোশে সরকারি সম্পত্তি নষ্ট করা শুরু করে কিছু ইংরেজ সমর্থক। রাস্তার ধারে দোকানপাট, গাড়ি ভাঙচুর করে তারা। বিয়ার ও মদের বোতল আছাড় মেরে ভাঙা হয় রাস্তায়। এর মধ্যেই পৈশাচিক উল্লাস করতে থাকে কিছু ইংরেজ সমর্থক।

ম্যাচের আগেও গোলমাল হয়। হঠাৎই পুলিশকে ঠেলে সরিয়ে স্টেডিয়ামে ঢুকে পড়তে শুরু করে অজস্র টিকিটহীন সমর্থক। বিরাট পুলিশ বাহিনী এসে তাদের নিয়ন্ত্রণ করার আগেই অনেকে ভেতরে ঢুকে যায়। প্রত্যেককে চিহ্নিত করে বের করাও সম্ভব ছিল না।

তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বদলে যাওয়া ইতালির কাছে টাইব্রেকারে হারা ইংলিশ সমর্থকদের এহেন আচরণে ব্যাপক সমালোচনার ঝড় বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাণ্ডবের একাধিক ভিডিও ও ছবি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইতালির সমর্থকদের বেধড়ক মারধর, হেরে তাণ্ডব চালালো ইংলিশরা

আপডেট সময় ০৮:৫৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১