ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ম্যান অব দ্য ম্যাচ মাহমুদউল্লাহ

আকাশ স্পোর্টস ডেস্ক:

জিম্বাবুয়ের বিপক্ষে বিশাল ব্যবধান জয় পাওয়া ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি দলের পক্ষে প্রথম ইনিংসে অপরাজিত ১৫০ রান করে দলকে বড় সংগ্রহ এনে দেন।

যার ফলে শেষ পর্যন্ত প্রথম টেস্টে স্বাগতিকদের বিরুদ্ধে ২২০ রানের দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ।

জয়ের পর দেওয়া এক প্রতিক্রিয়ায় মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, দলের একজন সদস্য হিসেবে আমি সবসময় দলের পক্ষে জয় চাই। আমাদের দল হাসলেই আমরা খুশি। লিটন খুবই ভালো করেছে। তার তার সামর্থ্য দিয়ে খেলেছে। আমি ক্রিজে তাসকিনের সঙ্গে অনেক মজা করেছি। আমাদের প্রয়োজন ছিল চাপ এড়িয়ে সময়টা পার করা। আমি সবসময় টিকে থাকার চেষ্টাটাই করেছি।

জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ। ১৩২ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশ দলের হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪৬৮ রান সংগ্রহ করে টাইগাররা।

সপ্তম উইকেটে লিটন দাসের সঙ্গে ১৩৮ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর নবম উইকেটে পেস বোলার তাসকিন আহমেদের সঙ্গে টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ১৯১ রানের রেকর্ড জুটি গড়েন রিয়াদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

ম্যান অব দ্য ম্যাচ মাহমুদউল্লাহ

আপডেট সময় ০৮:০০:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১