ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাজা অপ্রতুল, অবশ্যই আপিল করবো: চিফ প্রসিকিউটর ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে : প্রধানমন্ত্রী বাংলাদেশ-নেপাল সম্পর্ককে ‘অনুকরণীয় মডেল’ বললেন রাষ্ট্রদূত ইমরান খানের আপিল আবেদন ফেরত দিলেন সুপ্রিম কোর্ট সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে ভাগ্নের সাজার রায় শুনে আদালতেই মারা গেলেন মামা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার ১০ শতাংশ বহাল ‘সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার সচেষ্ট রয়েছে’

ক্ষিপ্ত হয়ে আর্জেন্টিনা সমর্থককে ছুরিকাঘাত ব্রাজিলভক্তের

আকাশ জাতীয় ডেস্ক:

রিও ডি জেনিরোর বিখ্যাত মারাকানায় সেলেসাওদের ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন এখন আর্জেন্টিনা। খেলা শুরুর আগেই উত্তেজনার আঁচ লেগেছিল। এরইমধ্যে কক্সবাজারের টেকনাফে ব্রাজিলভক্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন ইকবাল নামে এক আর্জেন্টিনা সমর্থক।

আজ রবিবার সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মহেশখালিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। আহত আর্জেন্টিনা সমর্থক ইকবাল মহেশখালিয়া পাড়ার আব্দুর রহিমের ছেলে।

ছুরিকাঘাতের শিকার ইকবাল জানান, ভোরে রিদুয়ানের সঙ্গে এলাকার একটি দোকানে বসে খেলা দেখেন। খেলায় ব্রাজিল হেরে গেলে ক্ষুব্ধ হয়ে রিদুয়ান আর্জেন্টিনার খেলোয়াড় ও সমর্থকদের গালিগালাজ শুরু করেন। এসময় তাকে শান্ত্বনা দিতে গেলে তিনি আবার গালি-গালাজ করেন। এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে ইকবালকে ছুরিকাঘাত করেন রিদুয়ান। এতে গুরুতর আহত অবস্থায় ইকবালকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাজা অপ্রতুল, অবশ্যই আপিল করবো: চিফ প্রসিকিউটর

ক্ষিপ্ত হয়ে আর্জেন্টিনা সমর্থককে ছুরিকাঘাত ব্রাজিলভক্তের

আপডেট সময় ০৪:৫৯:১১ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১