ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

দুই দশক পর ফের একসঙ্গে সাইফ ও ঋত্বিক

আকাশ বিনোদন ডেস্ক :

২০০২ সালে ‘না তুম জানো না হাম’ সিনেমায় একসঙ্গে পর্দা ভাগ করে নিয়েছিলেন বলিউড অভিনেতা সাইফ আলী খান ও ঋত্বিক রোশন। এরপর দু’জন আলাদাভাবে কাজ করে গেলেও জুটি বেঁধে আর হাজির হননি বড় পর্দায়!

দীর্ঘ দুই দশক পর ফের এক হচ্ছেন সাইফ- ঋত্বিক।

একটি পৌরাণিক কাহিনির গল্প নিয়ে তৈরি হওয়া সিনেমায় এই দুই নায়ক অভিনয় করতে যাচ্ছেন। পরিচালক পুষ্কর ও গায়েত্রীর পরিচালনায় দক্ষিণী সিনেমা ‘বিক্রম-বেধা’র হিন্দি রিমেক হতে যাচ্ছে এটি।

শনিবার (১০ জুলাই) বলিউড সিনেমার বাণিজ্যিক বিশ্লেষক তরণ আদর্শ টুইটারে বিষয়টি জানান।

তামিল সিনেমা ‘বিক্রম-বেধা’ ২০১৭ সালে মুক্তির পর বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করে। এরপরই সিনেমাটির হিন্দি রিমেক নির্মাণের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে শুরুতে সাইফের সঙ্গে আমির খানের অভিনয়ের কথা সামনে এসেছিল।

তামিল সিনেমাটিতে আর মাধবন ও বিজয় শেতুপতি অভিনয় করেন। তাদের দুইটি চরিত্রেই দেখা যাবে সাইফ ও ঋত্বিককে। করোনার আবহে শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে ভারতের বাইরে। আগামী ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাতৃত্ব ও ক্যারিয়ারের ভারসাম্য রক্ষায় কিয়ারার পাশে আলিয়া-ক্যাটরিনারা

দুই দশক পর ফের একসঙ্গে সাইফ ও ঋত্বিক

আপডেট সময় ১০:২৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১