ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

অজিদের হারিয়ে সিরিজে এগিয়ে গেল উইন্ডিজ

আকাশ স্পোর্টস ডেস্ক:

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে এগিয়ে গেল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। সেন্ট লুসিয়ার ড্যারেন সামি স্টেডিয়ামে ১৮ রানে জয়লাভ করে দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ীরা।

এই ম্যাচে টস হেরে ব্যাটিং করে ৬ উইকেটে ১৪৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ৫০ রান তুলতেই ৫৯ বল খেলতে হয় ক্যারিবীয়দের। শেষ পর্যন্ত অ্যান্দ্রে রাসেলের ২৮ বলে ৫১ রানের ঝড়ে ১৪৫ রান করতে পারে স্বাগতিকরা।

৩টি চার ও ৫টি ছক্কা হাঁকিয়েছেন রাসেল। এ ছাড়া ২৮ বলে ২৭ রান করেন ল্যান্ডল সিমন্স। অজিদের পক্ষে ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন জস হ্যাজলউড।

১৪৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১৬ ওভারে ১২৭ রান করে অলআউট হয়ে যায় অ্যারন ফিঞ্চের দল। অথচ ৮ ওভার শেষ না হতে ৮৯ রান স্কোরবোর্ডে জমা করেছিল অজিরা। এরপরেই শুরু হয় ব্যাটিং বিপর্যয়। ১২৭ এ এসে শেষ হয়ে যায় অজিদের ইনিংস। ১১৭ থেকে ১২৭, মাত্র ১০ রানের মধ্যে পড়েছে ৫ উইকেট। ৫টি চার ও ২টি ছয়ে ৩১ বলে সর্বোচ্চ ৫১ রান করেন মিচেল মার্শ। ম্যাথু ওয়েড ১৪ বলে ৩৩ রান করেন।

ক্যারিবীয়দের পক্ষে ৪ ওভারে ২৬ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন ম্যাককয়। তার হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কার। ক্যারিয়ারসেরা বোলিং করেন হ্যাইডেন ওয়ালশ। তিনি ৪ ওভারে ২৩ রান দিয়ে নেন ৩ উইকেট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

অজিদের হারিয়ে সিরিজে এগিয়ে গেল উইন্ডিজ

আপডেট সময় ০৭:৪৬:১১ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১