ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তাসকিনের নাচ দেখে ক্ষেপে গেলেন জিম্বাবুয়ের পেসার, ভিডিও ভাইরাল

আকাশ স্পোর্টস ডেস্ক:

যে ম্যাচের শুরুতে ৮ রানে নেই ২ উইকেট, সেই ম্যাচ এখন ৮ উইকেটে ৪৩৯ রান। এমন অবিশ্বাস্য কীর্তি হয়েছে ইতিহাস গড়া নবম উইকেটের জুটিতে। মাহমুদউল্লাহ-তাসকিন জুটি দেড়শো রান ছাড়িয়ে ইতোমধ্যে।

এর আগে অধিনায়ক মুমিনুল হকের ৭০ রান ও লিটন দাসের ৯৫ রান দলকে খাদের কিনারা থেকে তুলে আনে।

১৬ মাস পর টেস্টে অন্তর্ভূক্তির পরই দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন মাহমুদউল্লাহ। তবে তার এই অনবদ্য ইনিংস থেকেও বড় করে দেখা হচ্ছে তাসকিনের হাফসেঞ্চুরিকে।

কারণ একজন পেসার থেকে আর কতটুকুই বা আশা করতে পারে দল। ম্যাচ শুরুর আগে শঙ্কা ছিল মাহমুদউল্লাহকে যোগ্য সঙ্গ দিতে পারবেন তো তাসকিন। আর সেই তাসকিনই এখন অধিনায়কের স্কোরকে ছাড়িয়ে যাওয়ার পথে।

অনেকটা ওয়ানডে মেজাজে মাত্র ৭১ বলে ৮ চারের মারে অর্ধশতক তুলে নেন তাসকিন। অনেকের মতে তার এই আগ্রাসী ইনিংসের সহায়তা করেছেন জিম্বাবুয়ে দলের পেসার ব্লেসিং মুজারাবানি।

উত্তপ্ত বাক্য বিনিময়ে তাসকিনকে ক্ষেপিয়ে তুলেছিলেন মুজারাবানি। আর তাসকিন তার জবাব দিলেন ব্যাট দিয়ে রান করে।

ঘটনাটি ইনিংসের ৮৫তম ওভারে। ওভারের চতুর্থ বলটি বাউন্সার মারেন মুজারাবানি। সেটি ছেড়ে দেন ব্যাটসম্যান তাসকিন। তারপর হাত দিয়ে কিছুটা নাচের মতো ভঙ্গি করেন বাংলাদেশের এই তারকা পেসার।

তাসকিনের সেই নাচ স্বাভাবিকভাবে নিতে পারেননি মুজারাবানি। তেড়ে যান তাসকিনের দিকে। তাসকিনও ছেড়ে দেবার নন। কথা কাটাকাটিতে ঝগড়া লেগে যায়। মুজারাবানির মুখে হেলমেট লাগিয়ে চোখ রাঙানী দেন তাসকিন।

এ সময় আম্পায়ারের মধ্যস্ততায় মিটমাট হয়ে যায় বিষয়টি। মুজারাবানি ফিরে যান তার বোলিং প্রান্তে। ততক্ষণে ক্যামেরায় ধারণ করা সেই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। , যা দ্রুতই ফেসবুকে ভাইরাল হয়ে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তাসকিনের নাচ দেখে ক্ষেপে গেলেন জিম্বাবুয়ের পেসার, ভিডিও ভাইরাল

আপডেট সময় ০৬:২৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১