ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভে ১২ কিলোমিটার যানজট

আকাশ জাতীয় ডেস্ক: 

বেতন ও বোনাসের দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরে মহাসড়ক অবরোধ করেছেন এপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা। এর ফলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ১২ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মহাসড়ক দুটিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, পোশাকশ্রমিকরা বেতন-বোনাসের দাবিতে রাস্তায় অবরোধ শুরু করলে যানজট সৃষ্টি হয়। আমরা চেষ্টা করছি তাদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে।

দাবি আদায় না হলে সড়ক না ছাড়ার ঘোষণা দেন বিক্ষোভে অংশ নেয়া বেশ কয়েকজন শ্রমিক। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

এদিকে সড়কে অবস্থান ‍নিয়ে শ্রমিকদের বিক্ষোভের কারণে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ১২ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এর ফলে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে এসব যানে থাকা যাত্রী ও চালকদের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভে ১২ কিলোমিটার যানজট

আপডেট সময় ০১:৪৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১