ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কানে দর্শক প্রতিক্রিয়া দেখে অশ্রুসিক্ত বাঁধন

আকাশ বিনোদন ডেস্ক : 

করোনা উপেক্ষা করে দুই বছর পর বসেছে মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসর।

কান উৎসবে এবার ইতিহাস গড়েছে আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’।

প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে কানের অফিসিয়াল বিভাগ ‘আঁ সার্তেইন রিগার্দ’-এ জায়গা করে নিয়েছে এটি। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

বুধবার (০৭ জুলাই) পালে দো ফেস্টিভ্যাল ভবনের সাল দুবুসি হলে ফ্রান্সের স্থানীয় ১১টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় বিকাল ৩টা ১৫ মিনিট) প্রথমবারের সিনেমাটি প্রদর্শিত হয়।

প্রদর্শনী শুরুর আগে ‘রেহানা মরিয়ম নূর’ দেখতে দর্শকদের লম্বা লাইন দেখা যায়। সিনেমা শেষে দর্শকরা দাঁড়িয়ে তালি দিয়ে সিনেমা সংশ্লিষ্টদের অভিবাদন জানান। এমন প্রাপ্তিতে সেখানে উপস্থিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন অশ্রুসিক্ত হয়ে পড়েন।

প্রদর্শনী শেষে এই অভিনেত্রী বলেন, ‘আসলে এই অনুভূতি বলে বোঝাতে পারবো না। অনেকটা ভয়ের মধ্যে ছিলাম। বিশেষ করে যে সব দর্শকরা সাবটাইটেল দেখে সিনেমাটি বোঝার চেষ্টা করেছেন, তারা যখন আমাকে জড়িয়ে ধরে অভিনন্দন জানালেন, বাংলাদেশ নিয়ে প্রশংসা করলেন- এইসব বিষয় কখনো বলে বোঝানো যায় না। আজকে আমি আমার মেয়েকে অনেক মিস করছি। ’

কানে বাঁধন ও পরিচালক সাদের সঙ্গে আরও অংশ নিয়েছেন ‘রেহানা মরিয়ম নূর’র প্রযোজক জেরেমি চুয়া, সাউন্ড ইঞ্জিনিয়ার শৈব, কালারিস্ট চিন্ময়, প্রোডাকশন ডিজাইনার উজ্জ্বল, সিনেমাটোগ্রাফার তুহিন, একজিকিউটিভ প্রোডিউসার বাবু। প্রদর্শনীর আগে তারা সবাই কানের আকর্ষণীয় লাল গালিচায় হাঁটেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কানে দর্শক প্রতিক্রিয়া দেখে অশ্রুসিক্ত বাঁধন

আপডেট সময় ১০:১৬:২৭ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১