ঢাকা ০২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, কারাগারে যুবক

আকাশ জাতীয় ডেস্ক:

হবিগঞ্জের চুনারুঘাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তিসহ সরকারের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারমূলক পোস্ট প্রদান করায় কৃষক লীগ নেতার দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মুনফাসির মিয়া (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। পুলিশ তার সহযোগী ও আপন ভাই আলমগীর মিয়াকে খুঁজছে। মুনফাসির মিয়া চুনারুঘাট উপজেলার গোলগাঁও গ্রামের মৃত আতাব মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুনফাসির মিয়া তার ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি, সরকারের বিরুদ্ধে অপপ্রচার এমনকি পুলিশের বিরুদ্ধেও অপপ্রচার চালিয়ে আসছে। তার ভাই জামায়াতকর্মী আলমগীর মিয়াসহ অজ্ঞাত আসামিরা এসব পোস্ট ফেসবুকে লাইক ও কমেন্ট দিয়ে ভাইরাল করে। বিষয়টি আওয়ামী লীগের নেতাকর্মীদের নজরে আসলে শুরু হয় অস্থিরতা।

পরে মঙ্গলবার বিকালে হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়ন কৃষক লীগ সভাপতি মো. আব্দুল ওদুদ স্বপন বাদী হয়ে চুনারুঘাট থানায় মুনফাসির মিয়া ও তার ভাই আলমগীর মিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। মঙ্গলবার রাতেই পুলিশ অভিযান চালিয়ে মুনফাসির মিয়াকে গ্রেফতার করে।

এ ব্যাপারে মামলার বাদী মো. আব্দুল ওদুদ স্বপন জানান. প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের বিরুদ্ধে এ ধরনের অপপ্রচারের কারণে একজন দলীয় কর্মী হিসেবে আহত হয়ে তিনি মামলাটি দায়ের করেছেন।

এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি তদন্ত চম্পক ধাম বলেন, আসামিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকায় মামলাটি আমি নিজেই তদন্তের দায়িত্ব নিয়েছি। আমরা ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও অজ্ঞাত আসামি এবং নেপথ্যে থাকা চক্রের সন্ধান পাওয়ার জন্য গ্রেফতারকৃত আসামি মুনফাসির মিয়ার বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করব। এজাহারভুক্ত অপর আসামি আলমগীর মিয়াকেও গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, কারাগারে যুবক

আপডেট সময় ০৯:৫৪:২৭ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১