ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আফগানিস্তানে জেলার পর জেলা দখল, তেহরানে তালেবান-আফগান বৈঠক

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানের রাজধানী তেহরানে তালেবানের প্রতিনিধিদলের সঙ্গে আফগান সরকারের এক প্রতিনিধিদল বৈঠক করেছে।

বুধবার এ বৈঠক অনুষ্ঠিত হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। খবর আরব নিউজের।

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যে দেশটিতে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা জোরদারের অংশ হিসেবে এ বৈঠক হলো।

তেহরানে আলোচনার শুরুতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাবেদ জারিফ যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানান।

এ সময় দুপক্ষকে সতর্ক করে জারিফ বলেন, আজ আফগানিস্তানের জনগণ এবং রাজনৈতিক নেতাদের দেশের ভবিষ্যৎ নির্ধারণে কঠিন সিদ্ধান্ত নিতে হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তালেবান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন শের মোহাম্মদ আব্বাস স্ট্যানিকজাই এবং আফগান সরকারের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট ইউনুস কানুনি।

এদিকে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করে নেওয়ার মধ্যে দেশের ৩৪ প্রদেশের বহু জেলা দখলে নিয়েছে তালেবান। সংগঠনটির দাবি, ২০০ জেলা দখলে নেওয়া হয়েছে।

যদিও মঙ্গলবার আফগান সরকার তালেবানের হাত থেকে এসব জেলা মুক্ত করার ঘোষণা দিয়েছে।

সম্প্রতি তাজিকিস্তানে এক হাজারেরও বেশি সরকারি সেনা পালিয়ে যাওয়ার একদিন পরই দেশের উত্তর অংশে বিদ্রোহীদের আক্রমণ মোকাবিলার জন্য কয়েকশ কমান্ডো মোতায়েন করা হয়।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইতোমধ্যে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে প্রায় ৯০ শতাংশ সেনা সরিয়ে নিয়েছে।

যুক্তরাষ্ট্র ২০০১ সালে আফগানিস্তানে আগ্রাসন শুরু করে। দুই দশকের এই যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর দুই হাজার তিনশর বেশি সদস্য প্রাণ হারান। আহত হন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর হাজার হাজার সেনা। পাশাপাশি অগনতি আফগান নাগরিক যুদ্ধের শিকারে পরিণত হয়। এই যুদ্ধের জন্য খরচ করা হয় দুই ট্রিলিয়ন ডলারের বেশি অর্থ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আফগানিস্তানে জেলার পর জেলা দখল, তেহরানে তালেবান-আফগান বৈঠক

আপডেট সময় ০৫:৫০:২৯ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১