ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বিয়ের পিঁড়িতে বসার আগেই অ্যাসিডে ঝলসে দিল তরুণীর মুখ

আকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের রামুতে দুর্বৃত্তের ছোড়া অ্যাসিডে তৈয়বা নামের এক তরুণীর মুখ ঝলসে গেছে। মঙ্গলবার ভোর ৪টার দিকে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা গ্রামে এ ঘটনা ঘটে। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, আগামী শুক্রবার বধূ সেজে বিয়ের পিঁড়িতে বসে শ্বশুরবাড়ি যাওয়ার কথা ছিল তৈয়বার। নিমিষেই সেই স্বপ্ন ভেঙ্গে দিল দুর্বৃত্তরা। রাতের আঁধারে দুর্বৃত্তদের ছোড়া অ্যাসিডে তার চোখ-মুখ ঝলসে গেছে। বিয়ের পিঁড়িতে তো বসা হলোই না, এখন যন্ত্রণায় কক্সবাজার সদর হাসপাতালে কাতরাচ্ছেন তৈয়বা।

অ্যাসিডে দগ্ধ তৈয়বা (১৮) গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা গ্রামের মোজাফ্ফর আহমদের মেয়ে। অ্যাসিডে তার ডান চোখ ও মুখমণ্ডল প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। বিয়ের পিঁড়িতে বসার দুদিন আগে এমন ঘটনায় হতবিহ্বল পরিবারটি।

তৈয়বার বাবা মোজাফ্ফর আহামদ জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরে প্রকৃতির ডাকে সাড়া দিতে মায়ের সঙ্গে বের হন তৈয়বা। কিছু বুঝে ওঠার আগেই তৈয়বার মুখে অ্যাসিড ছুড়ে মারে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

মোজাফ্ফরের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার বাদশা মিয়ার ছেলে নুরুল আবছার ও মো. ফরিদ তার মেয়ের ওপর অ্যাসিড ছুড়ে মেরেছেন।

স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন ভিকটিমের পরিবারের বরাত দিয়ে জানান, ১৫ দিন আগে পার্শ্ববর্তী গ্রামের এক ছেলের সঙ্গে তৈয়বার বিয়ের কথা ঠিক হয়। এরই মাঝে বাদশা মিয়ার ছেলেরা মেয়ের শ্বশুরবাড়ি গিয়ে তাকে ওই পরিবারের বৌ না বানাতে হুমকি দেন। এ নিয়ে সালিশ বসার কথা থাকলেও তিনি (মোজাফ্ফর) চাষের কাজে ব্যস্ত থাকায় আর আসেননি। মঙ্গলবার ভোরে অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটে।

রামু থানার ওসি আনোয়ারুল আলম বলেন, অ্যাসিড নিক্ষেপের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। জড়িতদের ধরে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুয়েতে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার দায়ে বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড

বিয়ের পিঁড়িতে বসার আগেই অ্যাসিডে ঝলসে দিল তরুণীর মুখ

আপডেট সময় ১১:৪৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১