ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

‘বাহুবলী’র রেকর্ড ভেঙেছে ‘কেজিএফ চ্যাপটার টু’

আকাশ বিনোদন ডেস্ক :

গান ও অসাধারণ আবহসঙ্গীতের জন্য বেশ জনপ্রিয় হয়েছিল ‘কেজিএফ চ্যাপটার ওয়ান’। ছবিটিকে বাণিজ্যিকভাবে ব্লকবাস্টার হিটও ঘোষণা করা হয়েছিল। ‘কেজিএফ চ্যাপটার টু’ নিয়েও ভক্তদের উন্মাদনার শেষ নেই। তাদের প্রত্যাশা ‘কেজিএফ চ্যাপটার ওয়ান’কেও ছাড়িয়ে যাবে ‘কেজিএফ চ্যাপটার টু’।

এরইমধ্যে টি-সিরিজ এবং লাহাড়ি মিউজিকের কাছে ৭.২ কোটি রুপিতে বিক্রয় করা হচ্ছে ‘কেজিএফ টু’র অডিও সত্ত্ব। যা ভেঙে দিয়েছে আলোচিত ছবি ‌‘বাহুবলী’র রেকর্ড।

‘কেজিএফ চ্যাপটার ওয়ান’ ও ‘টু’ দুই ছবিতেই নায়কের ভূমিকায় অভিনয় করেছেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির তুমুল জনপ্রিয় তারকা যশ। ‘কেজিএফ চ্যাপটার টু’তে আরও দেখা যাবে বলিউড তারকা সঞ্জয় দত্ত, রাভিনা ট্যান্ডন, শ্রীনিধি শেঠি ও প্রকাশ রাজকে। ১৬ জুলাই ছবিটি মুক্তির কথা ছিল। কিন্তু মহামারী করোনাভাইরাসের কারণে মুক্তি পিছিয়েছে। বর্তমানে ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাতৃত্ব ও ক্যারিয়ারের ভারসাম্য রক্ষায় কিয়ারার পাশে আলিয়া-ক্যাটরিনারা

‘বাহুবলী’র রেকর্ড ভেঙেছে ‘কেজিএফ চ্যাপটার টু’

আপডেট সময় ১০:৫৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১