ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নতুন রাজনৈতিক দল বিজেপি`র আত্মপ্রকাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

‘বাংলাদেশ জনতা পার্টি-বিজেপি’ নামে নতুন একটি রাজনৈতিক জোটের সূচনা হয়েছে। চার বছর আগে আত্মপ্রকাশ করা ‘বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী পার্টি’র নেতৃত্বে এবার কয়েকটি সংগঠন নিয়ে এ জোটের সূচনা হয়েছে। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী পার্টির প্রেসিডেন্ট মিঠুন চৌধুরী নতুন এই জোটের ঘোষণা দেন।

তিনি বলেন, অর্ধশতাধিক সংগঠনের সমন্বয়ে গঠিত জোট আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের দাবি জানাচ্ছে। একই সাথে নতুন জোট থেকে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার কথাও বলেন তিনি। এছাড়া দীর্ঘ চার বছর আমাদের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে বিভিন্ন আন্দোলন করেছি।

তিনি আরো বলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী পার্টির নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করা হয়েছে এবং বিষয়টি প্রক্রিয়াধীন। এছাড়া শিগগিরই সংবাদ সম্মেলন করে জোটের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

মিঠুন চৌধুরী বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া ও স্বচ্ছ রাজনীতিবিদের খোঁজে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট, গণতন্ত্র, দুর্নীতিমুক্ত বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের বাংলাদেশ বিনির্মাণ, শোষণমুক্ত সমাজ, নির্যাতন ও নিষ্পেষিত গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে অর্ধশতাধিক সংগঠনের সমন্বয়ে এই জোট গঠন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বাগেরহাটের শিক্ষক রবীন্দ্রনাথ দেবনাথ, অধ্যাপক অম্বরিশ রায়, খুলনার মুক্তির আহ্বান নামের সংগঠনের অচিন্ত কুমার দাস, নড়াইলের সনাতন শিক্ষা ও সংস্কারের প্রধান শিক্ষক বাসুদেব সেন উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নতুন রাজনৈতিক দল বিজেপি`র আত্মপ্রকাশ

আপডেট সময় ০৬:২১:৫২ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭