ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বাংলাদেশের বিপক্ষে টেস্টে নেই জিম্বাবুয়ের উইলিয়ামস-আরভিন

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট মাঠে গড়ানোর একদিন আগে ছিটকে গেলেন জিম্বাবুয়ে দলের অধিনায়ক শন উইলিয়ামস ও ব্যাটসম্যান ক্রেইগ আরভিন। তবে অভিজ্ঞ এই দুই ব্যাটসম্যান চোটের কারণে নয়, ছিটকে গেছেন পরিবারের করোনা আক্রান্ত সদস্যদের সংস্পর্শে আসায়।

উইলিয়ায়মসের পরিবর্তে দলের নেতৃত্ব দেবেন আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান ব্রেন্ডন টেলর।

এর আগে চোটের কারণে দেশের মাটিতে পাকিস্তান সিরিজে খেলতে পারেননি উইলিয়ামসন ও আরভিন। এর মধ্যে উইলিয়ামস শেষ টেস্ট খেলেছিলেন আফগানিস্তানের বিপক্ষে, আর আরভিন গত বছরের শুরুতে বাংলাদেশের বিপক্ষে। আসন্ন টেস্ট ম্যাচ দিয়ে মাঠে ফেরার কথা ছিল তাদের। কিন্তু তার আগেই ছিটকে গেলেন দুজনেই।

জিম্বাবুয়ে ক্রিকেট জানিয়েছে, উইলিয়ামস ও আরভিন দুজনেই নিজ নিজ পরিবারের সঙ্গে ছিলেন। তবে তাদের পরিবারের কয়েকজন সদস্য করোনা পজিটিভ। ফলে দুই ক্রিকেটারকে এখন আইসোলেশনে থাকতে হচ্ছে। তারা দুজন না থাকায় জিম্বাবুয়ের স্কোয়াড এখন ১৮ জনের। তারা সবাই জৈব সুরক্ষা বলয়ে আছেন।

আগামী বুধবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে একমাত্র টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এরপর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচও খেলবে দুই দল।

জিম্বাবুয়ে টেস্ট দল: রেজিস চাকাভা, টেন্ডাই চাতারা, টেন্ডাই চিসোরো, তানাকা চিভানগা, জয়লর্ড গাম্বি, লুক জঙ্গুয়ে, রয় কাইয়া, টাকুদজওয়ানশে কাইটানো, কেভিন কাসুজা, টিমাইসেন মারুমা, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মেয়ার্স, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, মিল্টন শুম্বা, ব্রেন্ডন টেইলর (অধিনায়ক), ডোনাল্ড টিরিপানো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

বাংলাদেশের বিপক্ষে টেস্টে নেই জিম্বাবুয়ের উইলিয়ামস-আরভিন

আপডেট সময় ০৭:২০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১