ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আফগানিস্তানে গৃহযুদ্ধ প্রতিবেশীদেরই ঠেকাতে হবে: ইমরান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তানে দুই দশক পর মার্কিনসহ সব বিদেশি প্রত্যাহরের পর দেশটিতে যাতে কোনো গৃহযুদ্ধ শুরু না হয়, এ জন্য প্রতিবেশীদের এগিয়ে আসার আহ্বান জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

সোমবার বেলুচিস্তানে এক জনসমাবেশে ভাষণ দেওয়ার সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী এ কথা বলেন। খবর আনাদোলুর।

ইমরান খান বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে হলে প্রতিবেশী দেশগুলোকে এখনই এগিয়ে আসতে হবে আফগানিস্তানের আসন্ন গৃহযুদ্ধ রুখতে।

আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে ইরানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ইব্রাহিম রাইসির সঙ্গেও আলাপ করেন ইমরান খান। তিনি বলেন, আফগানিস্তানে গৃহযুদ্ধ শুরু হলে গোটা অঞ্চলে বিশেষ করে পাকিস্তানের সঙ্গে মধ্য-এশিয়ার দেশগুলোর ব্যবসা-বাণিজ্য বাধাগ্রস্ত হবে।

এভাবে আফগানদের বিপদে ফেলে মার্কিন বাহিনীর শটকে পড়ারও সমালোচনা করেছেন ইমরান খান।

এদিকে বিদেশি সেনাদের চলে যাওয়ার খবরে তালেবান আবার চাঙা হয়ে উঠেছে। তারা ইতোমধ্যে ৪২১ জেলার মধ্যে ১৪০টির বেশি জেলা দখল করে নিয়েছে।

রোববার আফগানিস্তানের সরকারি নিরাপত্তা বাহিনীর স্পেশাল অপারেশন বিভাগের কমান্ডার মেজর জেনারেল হিবাতুল্লাহ আলিযাই বলেন, তাদের এখন মূল লক্ষ্য তালেবানকে চেপে ধরা।

তিনি জানান, আফগানিস্তানের বড় বড় শহর, মহাসড়ক এবং সীমান্ত শহর এলাকার দখল ঠেকাতে তারা শক্তিশালী বলয় তৈরি করেছেন।

অন্যদিকে তালেবানের ভয়ে আফগান বাহিনীর সহস্রাধিক সদস্য প্রতিবেশী তাজিকিস্তানে পালিয়ে গেছে।

তাজিক কর্তৃপক্ষ জানিয়েছে, তালেবান যোদ্ধারা সীমান্তের দিকে অগ্রসর হলে আফগানিস্তানের বদখশান প্রদেশের সেনাসদস্যরা সীমান্ত অতিক্রম করে তাজিকিস্তানে প্রবেশ করেছে। মানবতা ও সুপ্রতিবেশীর নীতির আলোকে তাদের প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে।

আগ্রাসনের ২০ বছরের মাথায় আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো।

শান্তি প্রতিষ্ঠার নামে আগ্রাসন শুরু হলেও সহিংসতা বেড়েই চলছে দেশটিতে। গ্রামের পর গ্রাম দখলে নিচ্ছে তালেবান— এমন খবর প্রতিদিনই আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে।

তালেবান খুব দ্রুত আফগানিস্তানের রাজধানী কাবুল দখলে নিতে পারে—এমন খবরও শোনা যাচ্ছে।

প্রায় দুই দশকের আফগানিস্তান যুদ্ধ শেষের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সেনারা ইতোমধ্যে দেশটির সবচেয়ে বড় বাগরাম বিমানঘাঁটি ত্যাগ করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আফগানিস্তানে গৃহযুদ্ধ প্রতিবেশীদেরই ঠেকাতে হবে: ইমরান

আপডেট সময় ০৫:০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১