ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সু চি’র বক্তব্য প্রত্যাখান করলো ১৪ দল

অাকাশ জাতীয় ডেস্ক:

মিয়ানমার সরকারের কার্যত প্রধান অং সান সু চি’র জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণ প্রত্যাখান করেছেন বাংলাদেশের কেন্দ্রীয় ১৪ দলের নেতারা। বুধবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক মতবিনিময় সভায় কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা বলেন।

আসন্ন দুর্গা পূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে হিন্দু ও বৌদ্ধ নেতাদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নাসিম বলেন, ‘অং সান সু চি তার ভাষণে রোহিঙ্গা শব্দটিই উচ্চারণ করেননি। বারবার তিনি বাঙালি বাঙালি বলে আখ্যায়িত করেছেন। এটা কোনেভাবেই গ্রহণযোগ্য নয়। তাই কেন্দ্রীয় ১৪ দল তার বক্তব্য প্রত্যাখান করছে।’

রোহিঙ্গাদের তাদের নিজ আবাসভূমিতে ফিরিয়ে নেয়ার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, মিয়ানমারের সামরিক জান্তার হাতে নির্যাতিত হয়ে দেশ ছেড়ে রোহিঙ্গাদের বাস্তুহীন জীবনযাপন করতে হচ্ছে। তাদের অবশ্যই নিজ দেশে ভোটাধিকার ও নিরাপত্তা নিশ্চিত করে ফিরিয়ে নিতে হবে। সে জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব জনমত গড়ে তুলছেন।

বৈঠকে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বাশার মাইজভান্ডারী, জাতীয় পার্টির (জেপির) মহাসচিব শেখ শহিদুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক, মনিন্দ্র কুমার দেবনাথ, রঞ্জিত বড়ুয়া, পিয়ার বড়ুয়া, প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সু চি’র বক্তব্য প্রত্যাখান করলো ১৪ দল

আপডেট সময় ০৫:৪০:৩৭ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭