ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নুসরাতকে ভুলে নতুন প্রেমে নিখিল?

আকাশ বিনোদন ডেস্ক :

টলিউড পাড়ায় বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে ব্যবসায়ী নিখিল জৈনকে নিয়ে। বিশেষ করে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকায় অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহানের ‘বেবি বাম্প’ প্রকাশ পাওয়ার পর থেকেই আলোচনায় এই অভিনেত্রীর সাবেক স্বামী।

গণমাধ্যম থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই জানতে চাইছে কে তার সম্ভাব্য সন্তানের পিতা। চলমান ওই বিতর্কের মাঝেই এবার আলোচনায় উঠে এসেছে নুসরাতের সাবেক স্বামী নিখিলের নাম। গুঞ্জন উঠেছে নুসরাতকে ভুলে এবার নতুন প্রেমে মজেছেন নিখিল।

সাম্প্রতিক সময়ে নিখিলের এক ইনস্টাগ্রাম পোস্টের কারণে আবারও আলোচনায় এসেছে তার নাম। আগে থেকেই টলিউডে গুঞ্জন ছিল অভিনেত্রী ত্রিধা চৌধুরীর সঙ্গে তার ‘বন্ধুত্ব’ সম্পর্ক শুধু বন্ধু পর্যন্তই সীমাবদ্ধ নয়। সেই গুঞ্জনে নতুন করে ঘি ঢাললেন নিখিল নিজেই তার ইনস্টাগ্রামে।

শনিবার ভোর রাতে তিনি একটি স্টোরি দিয়েছেন নিজের ইনস্টাগ্রামে। যেখানে লেখা, “সোনা, তুমি যদি আমার সঙ্গে ভাল ব্যবহার করো, আমি তোমায় সব দিয়ে দেব। এর আগের বার প্রাক্তনের সঙ্গে বিচ্ছেদের পরে আমার মনে হয়েছিল, আর কোনও দিন চেষ্টাই করব না। কিন্তু তারপর তোমার সঙ্গে দেখা হল, এ রকম আগে কোনও দিন অনুভব করিনি। আমার কাছে এসো, তোমায় সমস্ত ভালবাসা দেব।”

সেই স্টোরির পিছেনে শোনা যাচ্ছিল আমেরিকান গায়ক ট্রেভর ড্যানিয়েলের বিখ্যাত গান ‘ফলিং’। সাথে সেই গানের কয়েকটি লাইন ফুটে উঠছে নিখিলের ছবির ওপর। তার এই বার্তা কি তবে নতুন করে প্রেমে পড়ার?

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নুসরাতকে ভুলে নতুন প্রেমে নিখিল?

আপডেট সময় ১১:১৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১