ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী নগর ব্যবস্থাপনায় সমন্বিত ‘সিটি গভর্নমেন্ট’ কাঠামোর ওপর প্রতিমন্ত্রীর জোর ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবায় নেতৃত্বে থাকবে বাংলাদেশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিন্টু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে শিক্ষার্থীবান্ধব ৫টি উদ্যোগ নিয়েছে সরকার : মাহদী আমিন বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০ বসুন্ধরায় শিক্ষিত-সচ্ছল মানুষের বসবাস: মির্জা ফখরুল শেখ হাসিনা পরিবার ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলছে: জাতিসংঘে চীনের দূত

প্রধানমন্ত্রী দেশের মধ্যেও গণবিরোধী নীতি অবলম্বন করছে: রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে বন্ধু দেশগুলোও বাংলাদেশের পাশে নেই। এর কারণ প্রধানমন্ত্রী সেই নীতি অবলম্বন করতে পারেননি, তিনি দেশের মধ্যেও গণবিরোধী নীতি অবলম্বন করেছেন। বুধবার বেলা সাড়ে ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশ্ব সম্প্রদায়কে বোঝাতে ব্যর্থ হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাঙ্গা হচ্ছে। এর সঙ্গে ছাত্রলীগ, যুবলীগসহ ক্ষমতাসীনদের অন্যান্য লীগ জড়িত। আর মামলা দিচ্ছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। অথচ বিএনপি রাজপথে একটা মানববন্ধনও করতে পারে না। আসলে আওয়ামী লীগ সাম্প্রদায়িক উস্কানী দিয়ে দেশের শান্তি ও সমৃদ্ধি নষ্ট করছে।

তিনি আরো বলেন, সু চির বক্তব্য সমর্থনযোগ্য নয়। আসলে সু চি অবলীলায় মিথ্যা কথা বলে যাচ্ছে। তার বক্তব্যে নির্যাতিত এ রোহিঙ্গাদের কথা উচ্চারিত হয়নি। তার বক্তব্য মানবতাবিরোধী। সু চি আর গণতন্ত্রের নেত্রী নন, তিনি রক্তপিপাসুদের প্রতিনিধিত্ব করছেন।

এ মানববন্ধনে অংশ নেন, বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব উন নবী খান সোহেল, মীর সরফত আলী সপু, আব্দুস সালাম আজাদ, আমিনুল ইসলাম, এম এ মালেক, নেছারুল হক, মহানগর নেতা ইউনুস মৃধা, রফিকুল ইসলাম রাসেল, এম এ হান্নান, ওলামা দলের দেলোয়ার হোসেন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রী দেশের মধ্যেও গণবিরোধী নীতি অবলম্বন করছে: রিজভী

আপডেট সময় ০৫:৩৫:১০ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭