ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রিমান্ডে নারী আসামিকে যৌন নির্যাতনের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে মামলা

আকাশ জাতীয় ডেস্ক:

বরিশালের উজিরপুর থানায় রিমান্ডে নিয়ে এক নারী আসামিকে শারীরিক এবং যৌন নির্যাতনের অভিযোগে ওই থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং পরিদর্শক (তদন্ত) কে প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে বিভাগীয় মামলা। অপরদিকে এ ঘটনায় ওই নারী বাদী হয়ে প্রত্যাহার হওয়া দুই কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

নারীর দায়ের করা মামলার অপর ৩ আসামি শনাক্ত করতে গঠিত তদন্ত কমিটির কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান।

রেঞ্জ ডিআইজি জানান, আদালতের নির্দেশ অনুযায়ী সোমবার নির্যাতিতা নারী বাদী হয়ে ওই থানার ওসি মো. জিয়াউল আহসান এবং মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মো. মাইনুল ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এর আগেই থানায় নারী নির্যাতনের অভিযোগে উজিরপুর থানার ওসি মো. জিয়াউল আহসান এবং মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মো. মাইনুল ইসলামকে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়। একই সাথে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার নির্দেশ দেয়া হয়েছে।

ওই নারীর আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মজিবর রহমান বলেন, থানায় রিমান্ডে নিয়ে তার মোয়াক্কেলকে শারীরিক এবং যৌন নির্যাতন করেছে পুলিশ। আবার আদালতের নির্দেশে এই ঘটনার তদন্তও করছে পুলিশ। পুলিশের তদন্তে পুলিশের অপরাধ প্রমানিত হবে কিনা তা নিয়ে সন্দিহান তিনি। এ কারণে এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবী জানান আইনজীবী মজিবর রহমান।

গত ২৬ জুন বরিশালের উজিরপুরের জামবাড়ি এলাকায় এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়। এ ঘটনায় মৃতের ভাইয়ের দায়ের করা মামলায় ওই নারীকে আসামি করা হয়। ওই দিনই ওই নারীকে গ্রেফতার করে পুলিশ। ওই ব্যক্তির মৃত্যু রহস্য উদঘাটনে গ্রেফতার ওই নারীকে দুই দিনের রিমান্ডে নিয়ে গত ৩০ জুন ও পহেলা জুলাই জিজ্ঞাসাবাদ করে উজিরপুর থানা পুলিশ। রিমান্ড শেষে ২ জুলাই তাকে বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উজিরপুর আমলী আদালতে হাজির করা হয়। আদালতে এ সময় ওই নারী তাকে যৌন ও শারীরিক নির্যাতনের অভিযোগ করেন পুলিশের বিরুদ্ধে। আদালত ওই নারীর শারীরিক পরীক্ষার প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন শের-ই বাংলা মেডিকেলের পরিচালককে। একই সাথে আদালত নির্যাতিতাকে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের সুযোগ দেয়ার জন্য বরিশালের পুলিশ সুপার এবং রেঞ্জ ডিআইজি’কে নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় কারান্তরীন অবস্থায় সোমবার দুই পুলিশ কর্মকর্তা সহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই নারী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রত্যাহার করা হয় উজিরপুর থানার ওসি এবং পুলিশ পরিদর্শককে (তদন্ত)।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রিমান্ডে নারী আসামিকে যৌন নির্যাতনের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৮:১৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১