ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’ মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে অনিশ্চিত তামিম

আকাশ স্পোর্টস ডেস্ক:

চোটের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্টে অনিশ্চিত হয়ে পড়েছেন নিয়মিত ওপেনার তামিম ইকবাল।

এই চোটের কারণে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মাঝপথেই খেলা ছেড়ে দেন তিনি।

সূত্র জানিয়েছে, রোববার জিম্বাবুয়ের একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে নেমেছিলেন তামিম। এতে তার পুরনো চোট আরও বেড়ে গেছে। ফলে তামিমকে নিয়ে শঙ্কা আছে গোটা সফরজুড়েই।

বাংলাদেশের ড্যাশিং ওপেনারের হাঁটুর ব্যথাটা অনেক পুরনো। ডিপিএলে প্রথম রাউন্ডে খেলার সময় সেই চোটেই আঘাত পান তামিম। জিম্বাবুয়ে সফরের কথা মাথায় রেখে তাকে ১৫ দিন বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছিল তখন।

গত ৩ জুলাই ১৫ দিন পার হয়। এর পরও তামিমকে নিয়ে দল ঝুঁকি নিতে চায়নি। তাই প্রস্তুতি ম্যাচের স্কোয়াডেও ছিলেন না তিনি।

কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেন বাঁহাতি এ ব্যাটসম্যান। তাতে উল্টো বিপদই ঘটেছে। বোঝা গেল চোটমুক্ত হননি ওয়ানডে অধিনায়ক।

তামিমের চোট নিয়ে গত ১ জুলাই বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেছিলেন—‘তার চোট পুরোপুরি ঠিক হয়নি। আমরা তাকে বিশ্রাম নিতে বলেছি। বিশ্রাম মানে এই নয় যে, শুয়ে-বসে কাটাতে হবে। মাঠে যাবে, ব্যাটিং অনুশীলন করবে, রানিংও করবে। যদি তাতে সমস্যা হয়, তা হলে বিশ্রামে থাকবে। এ বিষয়ে আমরা ইতিবাচক। তবে এর মধ্যে সেরে না উঠলে তার বিশ্রামের মেয়াদ আরও বাড়ানো হবে।’

সঙ্গতকারণেই তামিমকে আরও বেশ কয়েক দিন বিশ্রামে রাখা হতে পারে। তাতে ৭ জুলাইয়ের একমাত্র টেস্টে তামিমের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে অনিশ্চিত তামিম

আপডেট সময় ০৮:০৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১