ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

‘বঙ্গ সন্তানের হাত ধরেই বদলেছে ভারত’

আকাশ স্পোর্টস ডেস্ক:

পশ্চিম বঙ্গের কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর হাত ধরেই পাল্টে গেছে ভারতীয় ক্রিকেট দলের চিত্র। এমনটিই দাবি করেছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার কামরান আকমল।

পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটে ২৬৮ ম্যাচে অংশ নিয়ে ১১টি সেঞ্চুরি ও ২৭টি ফিফটির সাহায্যে ৬ হাজার ৮৭১ রান সংগ্রহ করা আকমল বলেন, আমি শুধুমাত্র সৌরভ গাঙ্গুলীর অধীনে ভারতের হয়ে খেলতে চাই। আমি তার অধিনায়কত্বে মুগ্ধ। ভবিষ্যতের জন্য ভারতের একটি প্রতিভাবান দল গঠনে দৃষ্টি ছিল তার।

৩৯ বছর বয়সী সাবেক এই উইকেটকিপার ব্যাটসম্যান আরও বলেন, সৌরভ যে খেলোয়াড়দের দলে নিয়ে এসেছিলেন- বীরেন্দ্রর সেহবাগ, জহির খান, মোহাম্মদ কাইফ, মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং তারাই কিন্তু ভারতকে একটা শক্তিশালী দলে পরিণত করেছে। ভারতীয় বর্তমান দল তখনকার সেই সুবিধাগুলো পাচ্ছে। আপনি দেখুন, সেখান থেকেই ধোনি দায়িত্ব নিয়েছিল এখন কোহলি পরিচালনা করছে।

সৌরভ গাঙ্গুলী ভারতের হয়ে টেস্ট আর ওয়ানডে মিলে ৪২৪ ম্যাচে অংশ নিয়ে ৩৮টি সেঞ্চুরির সাহায্যে ১৮ হাজার ৫৭৫ রান সংগ্রহ করেন। অধিনায়ক হিসেবে ওয়ানডে ও টেস্টে তৃতীয় সর্বোচ্চ ১৪৬ এবং ৪৯ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৭৬ ও ২১টিতে জয় উপহার দেন।

ভারতের সাবেক সফল এই অধিনায়ক বর্তমানে দেশটির ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতির দায়িত্ব পালন করছেন। অদূর ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিটেক কাউন্সিলের (আইসিসি) প্রধানের দায়িত্ব পালন করার সম্ভাবনা রয়েছে সৌরভ গাঙ্গুলীর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

‘বঙ্গ সন্তানের হাত ধরেই বদলেছে ভারত’

আপডেট সময় ০৯:২৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১