ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি নিহত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পশ্চিম তীরে শনিবার ইসরায়েলি বাহিনীর হাতে ২০ বছরের এক ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এমন তথ্য জানিয়েছে। ফিলিস্তিনি ও ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মধ্যে সংঘর্ষের ছড়িয়ে পড়লে এই ঘটনা ঘটে।

ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, বাড়ির ছাদে অবস্থানরত এক তরুণ বুকে গুলিবিদ্ধ হয়ে মারা যান।

ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ ফরিদ হাসান জানিয়েছেন, নিহত তরুণ নাবলুসের কাছের শহর কুসরার বাসিন্দা। এই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনী সেখানে হতাহতের তথ্য নিশ্চিত না করলেও দাবি করেছে এক ব্যক্তি বাড়ির ছাদ থেকে থেকে তাদের লক্ষ্য করে বিস্ফোরক নিক্ষেপ করলে প্রতিক্রিয়ায় সৈন্যরা তার দিকে গুলি ছোঁড়ে।

ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, কুসরায় ইসরায়েলি বসতি স্থাপনকারী ও ফিলিস্তিনিদের মধ্যে সহিংস সংঘাতের ঘটনা ঘটে। দুই পক্ষ একে অপরের দিকে পাথর ছুঁড়ে মারতে থাকে।

আন্তর্জাতিক আইন অনুযায়ী, পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনের বিরুদ্ধে ফিলিস্তিনিরা প্রায়ই প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করে আসছে। ২৮ লাখ জনগোষ্ঠীর ফিলিস্তিনিদের বিপরীতে অঞ্চলটিতে এখন পর্যন্ত প্রায় পৌনে পাঁচ লাখ ইহুদি বসবাস করছেন।

ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেত এর সরকার নাবলুসের এভিয়াটার বসতি থেকে ইহুদিদের জোরপূর্বক তুলে দেয়ার পর শুক্রবার সংঘাতের সূচনা ঘটে। সেটি দখল করে সামরিক ঘাঁটি তৈরির নতুন পরিকল্পনা করেছে ইসরায়েল সরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি নিহত

আপডেট সময় ০৬:৫৭:২০ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১