ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টিকা দুর্নীতিতে প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে উত্তাল ব্রাজিল, সংঘর্ষ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

করোনার (কোভিড) টিকার চুক্তিতে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ব্রাজিলের সমালোচিত প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর বিরুদ্ধে। এখন তার পদত্যাগ দাবিতে উত্তাল হয়ে উঠেছে দেশটি।

স্থানীয় সময় শনিবার ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোতে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে সড়কে নামেন হাজারো মানুষ। এদিন সাও পাওলোতে বলসোনারোকে ক্ষমতাচ্যুত করার আহ্বানকারী বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন।

সম্প্রতি ভারতে উদ্ভাবিত টিকা কোভ্যাক্সিন কেনার চুক্তিতে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর বিরুদ্ধে। সর্বোচ্চ আদালতের নির্দেশে তার বিরুদ্ধে তদন্তে শুরু করেছে দেশটির শীর্ষ প্রসিকিউটর।

গত ফেব্রুয়ারিতে ভারত বায়োটেক উদ্ভাবিত করোনা টিকার দুই কোটি ডোজ কিনতে ১৬০ কোটি রিয়ালের ব্রাজিলিয়ান মুদ্রা চুক্তি করে ব্রাজিল সরকার। কিন্তু সেখানে অতিরিক্ত মূল্য, শুল্কছাড়সহ নানা দুর্নীতির অভিযোগ ওঠার পর ব্যাপক জনরোষ সৃষ্টি হয় দেশটিতে। পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার চুক্তি স্থগিত করে ব্রাজিল সরকার।

চলমান বিক্ষোভে যোগ দিয়েছেন বিরোধীদলের নেতাকর্মীরাও। এতে আন্দোলন নতুন মাত্রা পেয়েছে। তারা বলসোনারোর পদত্যাগ দাবিতে নানা স্লোগান দিচ্ছেন। একইসঙ্গে ব্রাজিলে করোনায় ৫ লাখের বেশি মানুষের মৃত্যুর ঘটনায় বোলসোনারোর নীতিকেই দায়ী করছেন তারা।

ব্রাজিলের কংগ্রেসের ৭৯ বছর এক নারী বলেন, ‘ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে জেগে উঠেছে সাধারণ মানুষ’। আন্দোলনে যোগ দিয়ে মাগদা সৌজা বলেন, ‘আমি এখানে অংশ নিয়েছি কারণ ব্রাজিল থেকে দৈত্য সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে’। রাজপথ ছাড়িয়ে অলি গলিতেও ছড়িয়ে পড়েছে আন্দোলন। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে রাজপথ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

টিকা দুর্নীতিতে প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে উত্তাল ব্রাজিল, সংঘর্ষ

আপডেট সময় ০৬:৫৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১