ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

গ্রামের রাস্তায় হেঁটে বেড়াচ্ছে কুমির,

আকাশ নিউজ ডেস্ক:

সাত সকালে গ্রামের রাস্তায় পায়ে পায়ে এগিয়ে আসছে একটি কুমির। দু’পাশে বাড়ি। রাস্তা বলতে সরু একখানি গলি, পাড়ার ভেতর যেমন থাকে। ভারতের কর্নাটকের কোগিলবান গ্রামের সেই গলি বেয়ে কুমিরের হামাগুড়ি দেওয়ার ওই দৃশ্য ক্যামেরায় ধারণ করেছিলেন কেউ। ইতিমধ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, নির্ভয়ে গ্রামের রাস্তায় চলে বেড়াচ্ছে একটি কুমির। নিরাপদ দূরত্ব বজায় রেখে তার পেছন পেছন লোকজন। কারও দিকে তেড়ে যাওয়ার কোনো লক্ষণও নেই। এমনকি সামনে হঠাৎ একটি কুকুর চলে এলেও সে দিকে ফিরে তাকায়নি কুমিরটি। বরং বেশ কিছুটা হেঁটে যাওয়ার পর রাস্তার এক পাশে দম নিতে একটু জিরিয়ে নেয় সে। সংবাদ সংস্থা এএনআই তাদের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছিল ভিডিওটি।

এই ঘটনার কিছুক্ষণ পরেই কুমিরটিকে উদ্ধার করেছে বন দফতর। কর্নাটকের দান্দেলির ডেপুটি রেঞ্জ অফিসার রামু গৌড়া জানিয়েছেন, গ্রামটির কাছেই কালি নদীতে ছেড়ে দেওয়া হয়েছে কুমিরটিকে।

তার ধারণা, ওই নদী থেকেই উঠে এসেছিল কুমিরটি। তাদের মতে, ওই নদীতে কুমির থাকলেও তারা কখনো লোকালয়ে আসে না। এই ঘটনাটি বিচ্ছিন্ন বলেই মনে করছেন বন দফতরের কর্মকর্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

গ্রামের রাস্তায় হেঁটে বেড়াচ্ছে কুমির,

আপডেট সময় ১১:১৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১