ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিবাহবিচ্ছেদের ঘোষণা দিলেন আমির খান ও কিরণ রাও

আকাশ বিনোদন ডেস্ক : 

‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত বলিউড তারকা আমির খানের দ্বিতীয় বিয়েও ভেঙে গেছে। আমির ও তার দ্বিতীয় স্ত্রী কিরণ শনিবার যৌথ বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন। এর আগে রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির। রীনার সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার পর রীনার সহকারী কিরণের সঙ্গে লিভ ইন শুরু করেন আমির। ২০০৫ সালে বিয়ে করেন আমির ও কিরণ। আজাদ নামে তাদের একটি পুত্র সন্তান আছে। রীনার সঙ্গে প্রথম সংসারে জুনাইদ ও ইরা নামে দুই সন্তানের জনক হয়েছিলেন আমির।

আমির ও কিরণ বিবৃতিতে লিখেছেন, ‘এই ১৫ বছরের সুন্দর সফরে আমরা প্রচুর আনন্দ, উচ্ছ্বাস, অভিজ্ঞতা সঞ্চয় করেছি। ভরসা, ভালবাসা এবং শ্রদ্ধার মধ্য দিয়ে আমাদের সম্পর্ক বিকশিত হয়েছে। এবার আমরা জীবনের নতুন একটা অধ্যায় শুরু করতে চলেছি। কিন্তু স্বামী-স্ত্রী হিসেবে নয়, আমাদের সন্তানের মা-বাবা এবং পরিবারের সদস্য হিসেবে।’

আমির ও কিরণ আরও জানিয়েছেন, আলাদা থাকলেও ছেলে আজাদের প্রতি সমস্ত কর্তব্য পালন করবেন আমির এবং কিরণ। ব্যক্তি জীবনের এই সিদ্ধান্তের প্রভাব পেশাগত দিকে পড়বে না বলে দাবি দু’জনের। তারা একসঙ্গে ছবি করবেন।

এই সিদ্ধান্তে পাশে থাকার জন্য আমির এবং কিরণ ধন্যবাদ জানিয়েছেন তাদের পরিবারকে। পাশাপাশি অনুরাগীদের কাছে তারকা দম্পতির অনুরোধ, এইবিবাহবিচ্ছেদকে তাদের সফরের শেষ হিসেবে নয়, বরং নতুন এক সফরের শুরু হিসেবে দেখতে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিবাহবিচ্ছেদের ঘোষণা দিলেন আমির খান ও কিরণ রাও

আপডেট সময় ১০:৪৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১